Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী যমজ বোন, শতায়ু পেরিয়ে নাম তুললেন গিনেস বুকে

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের বয়স পেরিয়েছে ১০০। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ভারত থেকে প্রথম নোবেল পুরস্কার পাচ্ছেন, সেই বছরই জাপানে (Japan) জন্ম হয় তাঁদের। ৫ নভেম্বর। সেই হিসেবে ২০২১ সালের ১ সেপ্টম্বর অবধি তাঁদের বয়স ১০৭ বছর ৩০০ দিন। তা

বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী যমজ বোন, শতায়ু পেরিয়ে নাম তুললেন গিনেস বুকে

শেষ আপডেট: 23 September 2021 07:02

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের বয়স পেরিয়েছে ১০০। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ভারত থেকে প্রথম নোবেল পুরস্কার পাচ্ছেন, সেই বছরই জাপানে (Japan) জন্ম হয় তাঁদের। ৫ নভেম্বর। সেই হিসেবে ২০২১ সালের ১ সেপ্টম্বর অবধি তাঁদের বয়স ১০৭ বছর ৩০০ দিন। তাঁরা যমজ বোন (Identical Twins)। চেহারায় এতটুকু অমিল বের করা যাবে না। চোখ-মুখ-নাক, শরীরে গঠন সবই একই রকম। জাপানের উমেনো সুমিয়ামা ও কৌমে কোদামা এখন বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী যমজের রেকর্ড গড়ে ফেলেছেন। গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে সারা বিশ্বে একমাত্র উমেনো ও কৌমেই শতায়ু পার হওয়া যমজ বোনের শিরোপা পেয়েছেন। Group photo from earlier days. Here, Koume can be seen sitting in the very right of the second row, while Umeno is the third one from the left in front row জাপানের সোদোশিমা দ্বীপে জন্ম উমেনো ও কৌমের। বড় পরিবার। ১৩ জন সদস্যের মধ্যে তাঁরা যমজ। এত মিল নাকি বেশি দেখা যায় না। তাই তাঁদের নিয়ে একসময় স্কুল-কেলেজ হাসি-তামাশাও হত। তবে দুই বোন বেশিদিন একসঙ্গে থাকেননি। কলেজ পাশ করার পরে তাঁরা আলাদা হয়ে যান। কৌমে পরিচারিকার কাজ করতেন দক্ষিণ জাপানে। উমেনো রয়ে যা তাঁর জন্মস্থানেই। কর্মজীবনের ব্যস্ততায় দুই বোনের দেখা-সাক্ষাৎ তেমন হত না। পুনর্মিলন হয় ৭০ বছর বয়সে এসে। Koume (left) and Umeno (right) উমেনো ও কৌমের তখন ভরা সংসার। উমেনো চার সন্তানের জননী, কৌমেরও তিন সন্তান। ছেলেমেয়েদেরও আলাদা সংসার হয়ে গেছে। বৃদ্ধ বয়সে দুই বোন জাপানের বিভিন্ন বৌদ্ধস্তূপগুলি পরিদর্শনে বের হন। সেখানেই নজর কাড়েন তাঁরা। জাপানে এমনিতেও মানুষজন দীর্ঘায়ু হন। এর আগে, জাপানের কিন নারিতা ও জিন কানিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক যমজ বোন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। উমেনো ও কৌমে স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণ করেন। দুই বিশ্বযুদ্ধ পেরিয়ে এসেছেন উমেনো ও কৌমে। করোনা মহামারীরও সাক্ষী থাকলেন দুজনেই। এখনই ইনিংস শেষ করার ইচ্ছা নেই তাঁদের। একসঙ্গে আরও কিছু বছল হেসেখেলেই কাটাতে চান দুই বৃদ্ধা।

```