Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

আসানসোলে বিষাক্ত গ্যাসে মৃত্যু যুবকের, অসুস্থ আরও ১, আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে নেমে বিপত্তি

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ঠিকাদারের নির্দেশে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে নেমেছিলেন মনোজ বাউড়ি (২২)। তখনও তিনি জানতেন না মৃত্যু তার জন্য ফাঁদ পেতে রয়েছে। রিজার্ভারের ভেতরে নেমে কাঠের পাটা খুলতে গিয়ে আর উঠতে পারেননি। যখন অন্যদের নজরে আ

আসানসোলে বিষাক্ত গ্যাসে মৃত্যু যুবকের, অসুস্থ আরও ১, আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে নেমে বিপত্তি

শেষ আপডেট: 21 February 2023 15:24

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ঠিকাদারের নির্দেশে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে নেমেছিলেন মনোজ বাউড়ি (২২)। তখনও তিনি জানতেন না মৃত্যু তার জন্য ফাঁদ পেতে রয়েছে। রিজার্ভারের ভেতরে নেমে কাঠের পাটা খুলতে গিয়ে আর উঠতে পারেননি। যখন অন্যদের নজরে আসে তখন সব শেষ। ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে আসানসোল (Asansol) উত্তর থানার কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ রাস্তার সুগম পার্কে। মৃত (death) ও অসুস্থের পরিবার ক্ষতিপূরণের দাবিতে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

জানা গিয়েছে, গত সাত দিন ধরে ছটু নামে এক ঠিকাদারের অধীনে সালানপুরের আঙারিয়া গ্রামের বাসিন্দা মনোজ বাউড়ি, নির্মল রুইদাস-সহ কয়েকজন কাজ করছিলেন। এদিন ছটু ওই রিজার্ভারে নেমে মনোজকে কাঠের পাটা খুলে নিতে বলেছিলেন। সেইমতো মনোজ বাউড়ি রিজার্ভারের ভেতরে নামে। কিছুক্ষণ পর সেখান থেকে গোঙানির শব্দ শুনতে পান নির্মল রুইদাস (২৪)। তিনি নীচে নামার পর বুঝতে পারেন শ্বাসকষ্ট হচ্ছে। উপরে ওঠার চেষ্টা করেন। চিৎকার করলে সেখানের অন্য শ্রমিকেরা চলে আসে।

পরে রিজার্ভারের ভেতর থেকে দু’জনকে উদ্ধার করে আসানসোল ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা করে মনোজ বাউড়িকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় নির্মলকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। বিপদ আন্দাজ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঠিকাদার ছটু।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ওই রিজার্ভারের ভেতরে কোনও ভাবে কার্বন মনোক্সাইড বা মিথেন জাতীয় বিষাক্ত গ্যাস জমেছিল। সেই বিষাক্ত গ্যাসেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে মনোজের। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি ঠিকাদারের খোঁজ চালানো হচ্ছে।

স্কুলের পথে নাবালিকাকে টোটোয় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, কুড়ি টাকা দিয়ে মুখ বন্ধ রাখার হুমকি!


```