Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভাগ্যিস মিডিয়া দেখল, তাই সাফসুতরো হয়ে মালা পেলেন রবি ঠাকুর

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম:  শান্তিনিকেতনের বাঁধনে গোটা বীরভূম জড়িয়ে রয়েছে তাঁর নামের সঙ্গে। এ গর্ব গোটা জেলার। সেই সেখানেই খোদ জেলা পরিষদে আজ মৃত্যুদিনে উপেক্ষিত ছিলেন কবি। যতক্ষণ না মিডিয়া মনে করিয়ে দিল, ততক্ষণ জেলা পরিষদে ধুলোর আস্তরণে মোড

ভাগ্যিস মিডিয়া দেখল, তাই সাফসুতরো হয়ে মালা পেলেন রবি ঠাকুর

শেষ আপডেট: 8 August 2019 12:43

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম:  শান্তিনিকেতনের বাঁধনে গোটা বীরভূম জড়িয়ে রয়েছে তাঁর নামের সঙ্গে। এ গর্ব গোটা জেলার। সেই সেখানেই খোদ জেলা পরিষদে আজ মৃত্যুদিনে উপেক্ষিত ছিলেন কবি। যতক্ষণ না মিডিয়া মনে করিয়ে দিল, ততক্ষণ জেলা পরিষদে ধুলোর আস্তরণে মোড়া রইল কবির মূর্তি। পরে অবশ্য তড়িঘড়ি সে আস্তরণ সরিয়ে মালা পরানো হল তাঁকে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরীর ঘরের পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। আজ ২২শে শ্রাবণ সকাল গড়িয়ে দুপুর হলেও, মালা তো দূরঅস্ত, ধুলোই মোছা হয়নি। বেলা আড়াইটে নাগাদ জেলাপরিষদে খবর সংগ্রহে যাওয়া সংবাদকর্মীদের নজরে আসে তা। সভাধিপতি অবশ্য তখন অফিসে ছিলেন না। কিন্তু বিষয়টার গুরুত্ব বুঝে দৌড়ঝাঁপ শুরু হয় কর্মীদের। তাড়াতাড়ি কাপড় এনে মোছা হয় ধুলো। আসে ফুল, মালা, ধূপ-ধুনো। রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান, এডিএম (জেলাপরিষদ) দীপ্তেন্দু বেরা। মালা দেন অন্য কর্মী আধিকারিকরাও। পরে ভুল স্বীকার করে নিয়ে দীপ্তেন্দুবাবু বলেন, “এটা সত্যিই আমাদের ভুল হয়েছে, ভবিষ্যতে যাতে আর কোনওদিন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সে দিকে নজর রাখব।” বিশ্বভারতীতে অবশ্য এ দিন সকাল থেকে যথোচিত মর্যাদায় পালন করা হয়েছে কবির মৃত্যুদিন। ভোরে বৈতালিক ও পরে উপাসনা গৃহে স্ত্রোত্রপাঠ, মন্ত্র পাঠ ও সঙ্গীত ভবনের পড়ুয়াদের গানের মধ্য দিয়ে স্মরণ করা হয় তাঁকে। বিকেলে হয় বৃক্ষরোপণ।

```