Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পুজোয় উত্তরবঙ্গে বেড়াতে যাবেন? মহালয়া থেকেই সব ট্রেনের টিকিট শেষ

পুজোয় উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেনের সংরক্ষিত টিকিট এখনই শেষ।

পুজোয় উত্তরবঙ্গে বেড়াতে যাবেন? মহালয়া থেকেই সব ট্রেনের টিকিট শেষ

পুজোর উত্তরবঙ্গের ট্রেনের টিকিট নেই (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 24 June 2024 12:34

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর আসতে আর কত দিন বাকি? ভাবছেন সে তো ঢের দারি। হ্যাঁ, প্রায় সাড়ে তিন মাস পর দুর্গাপুজো। তবে পুজোয় বেড়াতে যাওয়ার ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। শুধু শুরু নয়, উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেনের সংরক্ষিত টিকিট এখনই শেষ।

স্কুল কলেজের ছুটি শেষে আপাতত উত্তরের পর্যটনের মরশুমে ইতি। এবার পুজোর প্ল্যানিং শুরু। গরমের ছুটিতে সুযোগ না মিললেও পুজোয় বেড়াতে যাওয়া ভ্রমণপিপাসু বাঙালির জন্য 'মাস্ট'। কয়েকদিনের ছুটিতে পাহাড়, জঙ্গলে দিন কাটাতে কম-বেশি সব বাঙালিরই পছন্দ উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং কিংবা সিকিম অথবা ডুয়ার্সে যাওয়ার জন্যও বেশিরভাগ ক্ষেত্রে ট্রেনে নিউ জলপাইগুড়ি নেমেই যাত্রা শুরু করেন পর্যটকেরা। তাই তো ১০০ দিন আগেই উত্তরবঙ্গে পুজোর পর্যটনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। 

কলকাতা থেকে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেনের সংরক্ষিত কামরার টিকিট ইতিমধ্যে সব শেষ। আরএসি নয়, ওয়েটিং পৌঁছে গিয়েছে ১০০-২০০-তে। এমনকী কয়েকটি ট্রেনে কোনও বুকিং নেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এবার সপ্তমী ১০ অক্টোবর। কিন্তু মহালয়া থেকেই আর কোনও ট্রেনের টিকিট নেই। রেলের তরফে জানা গিয়েছে, পুজোয় কলকাতা থেকে উত্তরবঙ্গগামী জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে দার্জিলিং মেলের সাধারণ সংরক্ষিত আসনের ওয়েটিংলিস্ট ২০০, এসি থ্রি টিয়ারের ওয়েটিংলিস্ট ২১৬। অন্যদিকে বন্দেভারতের ২১৮, কাঞ্চনজঙ্ঘার ১২৭, কাঞ্চনকন্যার ১৫০, শতাব্দীর ৭৪, তিস্তা তোর্সার ১২২, পদাতিক এক্সপ্রেসের ওয়েটিংলিস্ট ১৯৬।

মাঝে করোনার দু’বছর বাদে পুজোর সময়ে প্রতিবারই ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। এবারও সেই একই ছবি দেখা গিয়েছে। যদিও পুজোর মরশুমে ট্রেনের এমন অগ্রিম বুকিংয়ের জেরে খুশির হাওয়া উত্তরের পর্যটন মহলে। আপাতত পুজোয় পর্যটকদের ভিড় সামাল দিতে অতিরিক্ত পুজো স্পেশাল চালানোর চিন্তাভাবনাও শুরু করে দিয়েছে উত্তর-পূর্ব রেল।


```