Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নিজের সার্ভিস রিভলভার দিয়ে পর পর গুলি জওয়ানের, রক্তাক্ত জম্মু-কাশ্মীরের সেনা ক্যাম্প

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে শ্রীনগরে একটি সেনা ক্যাম্প থেকে পর পর গুলির আওয়াজ ছুটে আসে । ঘটনাস্থলে পৌঁছলে সেনা আধিকারিকরা দেখেন, মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে তিন সেনা জওয়ান । এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে । মাঝ রাতে শ্রীনগরের পাঠান চক সেন

নিজের সার্ভিস রিভলভার দিয়ে পর পর গুলি জওয়ানের, রক্তাক্ত জম্মু-কাশ্মীরের সেনা ক্যাম্প

শেষ আপডেট: 5 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে শ্রীনগরে একটি সেনা ক্যাম্প থেকে পর পর গুলির আওয়াজ ছুটে আসে । ঘটনাস্থলে পৌঁছলে সেনা আধিকারিকরা দেখেন, মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে তিন সেনা জওয়ান । এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে । মাঝ রাতে শ্রীনগরের পাঠান চক সেনা ক্যাম্পের এই ঘটনা হতবাক করেছে গোটা ইউনিটকে । কারণ, মৃত সেনা মুকেশ ভাউক নিজের সার্ভিস রিভলভার দিয়ে দুই সেনাকে গুলি করেন বলে জানা যাচ্ছে ।  তারপরেই গুলি চালিয়ে নিজে আত্মঘাতী হন । শ্রীনগর পুলিশ সূত্রে খবর, ক্যাম্পেরই দুই জওয়ানের সঙ্গে বচসা চলছিল মুকেশের । মুহূর্তে তা হাতাহাতিতে পরিণত হয় । রাগে নিজের ঘরে গিয়ে সার্ভিস রিভলভার নিয়ে আসে মুকেশ ।  ভাবনা চিন্তা না করেই গুলি চালিয়ে দেয় দুই জওয়ানের উপর । কয়েক মিনিটের মধ্যে নিজের মাথায় গুলি চালান মুকেশ । ঘটনার পরই গুলিবিদ্ধ দুই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁদের অবস্থা স্থিতীশীল । এখনও তিন সেনার বচসার কারণ জানতে পারেনি পুলিশ । তবে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন মুকেশ বলে জানা যাচ্ছে । এর আগেও জম্মুর একটি সেনা ক্যাম্পে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন সেনা জওয়ান । ঘটনার এক মাসের মধ্যেই ফের এই ঘটনায় চিন্তা বাড়ছে । সেনাদের মধ্যে মানসিক অবসাদ বাড়ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । পড়ুন.. https://www.four.suk.1wp.in/news-national-couple-gets-creative-for-marriage-sends-whatsapp-themed-invitation-card/  

```