Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'কথাবলা' কুকুর! মালকিনের ট্রেনিংয়ে নেট দুনিয়ার নয়া তারকা স্টেলা

দ্য ওয়াল ব্যুরো: কথাবলা টিয়াপাখি অনেকেই দেখেছেন। এদের জুড়িদার হিসেবে ময়না আর কাকাতুয়ার কথাও শোনা যায়। কিন্তু তাই বলে কথাবলা কুকুর! এমন বিরল ঘটনার কথা এর আগে কেউ কখনও শুনেছেন বলে মনে হয় না। তবে এবার হদিশ মিলেছে এমনই এক কুকুরের। নাম তার স্টেল

'কথাবলা' কুকুর! মালকিনের ট্রেনিংয়ে নেট দুনিয়ার নয়া তারকা স্টেলা

শেষ আপডেট: 18 November 2019 11:05

দ্য ওয়াল ব্যুরো: কথাবলা টিয়াপাখি অনেকেই দেখেছেন। এদের জুড়িদার হিসেবে ময়না আর কাকাতুয়ার কথাও শোনা যায়। কিন্তু তাই বলে কথাবলা কুকুর! এমন বিরল ঘটনার কথা এর আগে কেউ কখনও শুনেছেন বলে মনে হয় না। তবে এবার হদিশ মিলেছে এমনই এক কুকুরের। নাম তার স্টেলা। মার্কিন মুলুকের এই কুকুর এমনই ট্রেনিং পেয়েছে যে মনের ভাব বোঝাতে তার জুড়ি মেলা ভার। কখন কী চাই দিব্যি মালিককে সেটা বুঝিয়ে দেয় স্টেলা।  তবে একদম শব্দ করে মানুষের মতো বা কথাবলা পাখির মতো কথা বলতে পারে না স্টেলা। খালি যখন যা ইচ্ছে হয় সেইমতো বোতাম টিপে জানান দেয় নিজের মালিককে। স্টেলার মালকিন ক্রিস্টিনা হাঙ্গার হলেন একজন স্পিচ প্যাথলজিস্ট। তিনিই ওই অসাধ্যসাধন করেছেন। কাস্টমাইজড কি-বোর্ডের সাহায্যে নিজের পোষ্যকে মনের ভাব প্রকাশ করা শিখিয়েছেন ক্রিস্টিনা। https://www.instagram.com/p/B472v1iBPkY/ স্টেলার ওই কাস্টমাইজড কি-বোর্ডে ২৯ রকমের কথার জন্য বিশেষ ২৯টি বোতাম রয়েছে। যার কোনওটি টিপলে 'তাকানো' বোঝায়। কোনওটার মানে 'খেলা করা', কোনওটার মানে 'বেড়াতে যাওয়া', কোনওটায় বা 'খিদে পেয়েছে' বোঝা যায়। থাবা দিয়ে এইসব বোতাম টিপেই মনের ভাব ক্রিস্টিনাকে বুঝিয়ে দেয় স্টেলা। সেজন্য বিশেষ ট্রেনিংও দেওয়া হয়েছে কুকুরটিকে। ক্রিস্টিনা জানিয়েছেন, অনেকসময় একসঙ্গে তিন-চারটে বোতামও টিপে দেয় স্টেলা। সেসময় প্রায় একটা গোটা বাক্যই বুঝিয়ে ফেলে সান দিয়োগোর এই সারমেয়।  বিশেষ এই ট্রেনিংয়ের দৌলতে রাতারাতি নেট দুনিয়ার স্টার হয়ে গিয়েছে এই কুকুর স্টেলা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গাতেই ভাইরাল হয়েছে স্টেলার কীর্তি। একটা ভিডিওতে দেখা গেছে 'লুক' বা 'তাকাও' বোতাম বারবার টিপছে স্টেলা। ক্রিস্টিনা জানিয়েছেন, এমনটা হামেশাই করে থাকে তাঁর পোষ্য। মালিকের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা যে বেশ সহজ উপায় সেটা বুঝে গিয়েছে স্টেলা। সোশ্যাল মিডিয়ায় প্রায় ৫ লক্ষের কাছাকাছি ফ্যান ফলোয়ার রয়েছে এই কুকুরবাবাজির।  ক্রিস্টিনা জানিয়েছেন, ঘুরতে যেতে খুব ভালবাসে স্টেলা। তাই দিনের বেশিরভাগ সময়ে 'তাকাও' আর 'বাইরে' এই দুটো বোতামই সবচেয়ে বেশিবার টিপতে দেখা যায় তাঁর পোষ্যকে। নেট দুনিয়ায় স্টেলার কীর্তিকলাপ দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরা। মুগ্ধ প্রায় সকলেই। ভালবাসা জানিয়ে সকলেই বলছেন স্টেলা খুবই মিষ্টি। ট্রেনিং পেয়ে এমন অদ্ভুত ক্ষমতা রপ্ত করতে পারার জন্য তাকে কুর্নিশও জানিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি সকলেই অভিবাদন জানিয়েছেন স্টেলার মালকিন ক্রিস্টিনাকেও।

```