Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আস্ত একটা মানুষ খেয়ে ফেলল শুয়োরের দল!

দ্য ওয়াল ব্যুরো: জলজ্যান্ত একটা মানুষকে খেয়ে ফেলল শুয়োরের দল। শুনে বিশ্বাস হচ্ছে না? খাবারের পাতে সুস্বাদু লোভনীয় পদ হিসেবে যারা হাজির থাকে, তারা এমনটা করতে পারে কিনা সেটাই ভাবছেন? শুনে চক্ষু ছানাবড়া হলেও বাস্তবে ঘটেছে এমন ঘটনাই। শুয়োরের দল

আস্ত একটা মানুষ খেয়ে ফেলল শুয়োরের দল!

শেষ আপডেট: 10 February 2019 14:26

দ্য ওয়াল ব্যুরো: জলজ্যান্ত একটা মানুষকে খেয়ে ফেলল শুয়োরের দল। শুনে বিশ্বাস হচ্ছে না? খাবারের পাতে সুস্বাদু লোভনীয় পদ হিসেবে যারা হাজির থাকে, তারা এমনটা করতে পারে কিনা সেটাই ভাবছেন? শুনে চক্ষু ছানাবড়া হলেও বাস্তবে ঘটেছে এমন ঘটনাই। শুয়োরের দল খেয়ে ফেলেছে একটা আস্ত মানুষ। ফেলে রেখেছে দেহের সামান্য অংশ। গত ৩১ জানুয়ারি রাতে খামার বাড়িতে পোষ্য শুয়োরদের খাবার দিতে গিয়েছিলেন এক মহিলা। কিন্তু আচামকাই মৃগী রোগে আক্রান্ত হন তিনি। ক্ষণিকের জন্য চলে যান কোমায়। আচ্ছন্ন হয়ে পড়ে যান মাটিতে। আর তারপরেই ঘটে এই ভয়ঙ্কর কাণ্ড। নিজেদের খাবার ভেবে ওই মহিলাকেই গোগ্রাসে গিলতে শুরু করে শুয়োরের দল। প্রথমে মহিলার মাথায় কামড় বসায় তারা। কার্যত মুণ্ডু চিবিয়ে খাওয়ার পর বাদ দেয়নি মহিলার কান, নাক, হাত, গলা, ঘাড় বা শরীরের অন্যান্য অংশও। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে খামারের মধ্যেই মৃত্যু হয় মহিলার। এই মর্মান্তিক এবং বীভৎস ঘটনা ঘটেছে সুদূর রাশিয়াতে। জানা গিয়েছে, মহিলার স্বামী অসুস্থ। রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার অভ্যাস রয়েছে তাঁর। তাই সারারাত তিনি কিছুই টের পাননি। তবে সকালে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তিনি। শুয়োরের খামারে পৌঁছনোর পর দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটোচ্ছে তাঁর স্ত্রী'র ছিন্নভিন্ন দেহের অংশ। বছর ৫৭-র ওই মহিলার আকস্মিক এবং ভয়াবহ মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর স্বামী। হতবাক হয়ে গিয়েছেন প্রৌঢ় দম্পতির প্রতিবেশীরাও। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহও করে নিয়ে গিয়েছে ফরেন্সিক দল। আপাতত ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারী অফিসাররা। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গিয়েছেন দুঁদে অফিসাররাও। তাঁরা জানিয়েছেন, এ ধরণের রহস্যজনক এবং বীভৎস ঘটনার কথা এর আগে শোনেননি।

```