দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি দশ লক্ষ। মৃতের সংখ্যা ৫ লাখ পেরিয়েছে অনেকদিন আগেই। সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৬১ লাখ মানুষ। ওয়ার্ল্ডওমিটার অনুসারে বিশ্বে এখন করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১,০৯,৯০,২৫০ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৫,২৪,১৭৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৬১,৪৯,৮৮৮ জন। বিশ্বে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৪৩,১৬,১৮৬।
বিশ্বের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে আমেরিকা। নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই এখানে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা সর্বাধিক। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড পজিটিভ মোট ২৮,৩৭,১৮৯ জন। এ যাবৎ মৃত্যু হয়েছে ১,৩১,৪৮৫ জনের। সুস্থ হয়েছেন ১১,৯১,০৯১ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৫,১৪,৬১৩।
গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৪,৮৭৯। গত ১৯ জুন ব্রাজিলে একদিনে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫৪,৭৭১ জন। সেই রেকর্ড ভেঙে এখন দৈনিক ৫৫ হাজার কোভিড পজিটিভ পরিসংখ্যান নিয়ে শীর্ষে রয়েছে আমেরিকা। রয়টার্সের একটি ট্যালি থেকে প্রকাশ হয়েছে এই তথ্য। বৃহস্পতিবার ফ্লরিডায় কোভিড আক্রান্তের সংখ্যা সর্বাধিক। রাতারাতি প্রায় ১০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন ফ্লরিডায়।
বিশ্বের কোভিড পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যা মোট ১৫,০১,৩৫৩। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৬১,৯৯০ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯,১৬,১৪৭ জন। ব্রাজিলে অ্যাকটিভ কেসের সংখ্যা ৫,২৩,২১৬।
তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬,৬১,১৬৫ জন। মৃত্যু হয়েছে ৯৬৮৩ জনের। সুস্থ হয়েছেন ৪,২৮,৯৭৮ জন। আর অ্যাকটিভ কেসের সংখ্যা ২,২২,৫০৪।
চতুর্থ স্থানে রয়েছে ভারত। ওয়ার্ল্ডওমিটার অনুসারে, এখন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬,২৭,১৬৮ জন। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ১৮,২২৫ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩,৭৯,৯০২ জন। আর ভারতে অ্যাকটিভ কেসের সংখ্যা ২,২৯,০৪১।
পঞ্ছম স্থানে রয়েছে ইউরোপীয় দেশ স্পেন। আপাতত অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় এখানেই করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। স্পেনে এ যাবৎ করোনায় আক্রান্ত হয়েছেন ২,৯৭,১৮৩ জন। আর সংক্রমণে মৃত্যু হয়েছে ২৮,৩৬৮ জনের।