Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মৃত্যুপুরী আমেরিকা, ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে মৃত প্রায় দেড় হাজার

দ্য ওয়াল ব্যুরো: করোনার গ্রাসে তছনছ হয়ে গিয়েছে বিশ্বের ১৯৩টি দেশ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে সব দেশকে ছাপিয়ে গিয়েছে মার্কিন মুলুক। সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্কের। এখানেই আক্রান্ত এবং ম

মৃত্যুপুরী আমেরিকা, ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে মৃত প্রায় দেড় হাজার

শেষ আপডেট: 21 April 2020 05:19

দ্য ওয়াল ব্যুরো: করোনার গ্রাসে তছনছ হয়ে গিয়েছে বিশ্বের ১৯৩টি দেশ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে সব দেশকে ছাপিয়ে গিয়েছে মার্কিন মুলুক। সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্কের। এখানেই আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। তবে গত তিন সপ্তাহে এই প্রথম নিউ ইয়র্কে একদিনে ৫০০-র কম মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। নিউ ইয়র্কের গভর্নরের অ্যান্ড্রু কুমো জানিয়েছেন এই পরিসংখ্যান দেখে কিছুটা আশাবাদী বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ১৪৩৩ জনের। আমেরিকায় এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭,৯২,৯১৩। মৃত্যু হয়েছে ৪২,৫১৭ জনের। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৪,৮১,৯২৪। মৃত্যু হয়েছে ১,৭০,৪৭০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬,৫২,১৭০ জন। সংবাদসংস্থা এএফপি-র একটি সমীক্ষা অনুসারে এখনও পর্যন্ত এক লক্ষের বেশি মৃত্যু হয়েছে ইউরোপীয় দেশগুলিতে। প্রাথমিক ভাবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ইতালি এবং ইরান। সেই সঙ্গে পাল্লা দিচ্ছিল ফ্রান্স-স্পেন-ব্রিটেন-জার্মানির মতো অন্যান্য ইউরোপীয় দেশ। প্রথম দিকে আমেরিকায় সেভাবে বাড়েনি সংক্রমণ। কিন্তু আচমকাই মারাত্মক ভাবে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা মার্কিন মুলুকে।

ইতালিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১,৮১,২২৮। মৃত্যু হয়েছে ২৪,১১৪ জনের। আক্রান্তের সংখ্যার নিরিখে ইতালিকে ছাপিয়ে গিয়েছে স্পেন। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ২,০০,২১০ এবং মৃত্যু হয়েছে ২০,৮৫২ জনের। ফ্রান্সে আক্রান্ত ১,৫৫,৩৮৩ জন। মৃত্যু হয়েছে ২০,২৬৫ জনের। ব্রিটেনে করোনা আক্রান্ত ১,২৪,৭৪৩ এবং মৃত্যু হয়েছে ১৬,৫০৯ জনের। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১,৪৭,০৬৫। তবে সেই তুলনায় মৃতের সংখ্যা এখানে কম। করোনার কোপে জার্মানিতে মৃতের সংখ্যা ৪৮৬২।


```