Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হাঁটু জলে কিলবিল করছে হাঙর, ভিডিও দেখে আতঙ্কে নেটিজেনরা  

দ্য ওয়াল ব্যুরো: অন্যদিনের মতো সার্ফিং করতে গিয়েছিলেন আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা জেরেমি জনস্টন। কিন্তু সার্ফিং শুরু করতেই কিছু একটা কারণে অস্বস্তি হচ্ছিল তাঁর। ভয়ও লাগছিল। তাই মাত্র ১০ মিনিট সার্ফিং করেই ফিরে আসেন তিনি। পরের দিন ফের বিচে গ

হাঁটু জলে কিলবিল করছে হাঙর, ভিডিও দেখে আতঙ্কে নেটিজেনরা  

শেষ আপডেট: 24 February 2020 16:23

দ্য ওয়াল ব্যুরো: অন্যদিনের মতো সার্ফিং করতে গিয়েছিলেন আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা জেরেমি জনস্টন। কিন্তু সার্ফিং শুরু করতেই কিছু একটা কারণে অস্বস্তি হচ্ছিল তাঁর। ভয়ও লাগছিল। তাই মাত্র ১০ মিনিট সার্ফিং করেই ফিরে আসেন তিনি। পরের দিন ফের বিচে গিয়ে নিজের ড্রোন উড়িয়ে সমুদ্রের উপর নিয়ে যেতেই চোখ কপালে উঠল জেরেমির। একী! হাঁটু জলে ঘুরে বেড়াচ্ছে অজস্র হাঙর। এই দৃশ্য দেখেই সবাইকে সতর্ক করেছেন জেরেমি। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার নিউ স্মিরনা বিচের। এই ঘটনার পরে নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেন জেরেমি। সেখানে তিনি লেখেন, “গতকাল আমি বিচের মধ্যে ২০ মিনিট দাঁড়িয়ে ছিলাম। কেন জানি না একা সার্ফিং করতে ভয় করছিল আমার। তারপর ১০ মিনিট সার্ফিং করে আমি চলে আসি। পরের দিন আমি বিচে গিয়ে ড্রোন উড়িয়ে দেখি হাঁটু জলে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য হাঙর। এই দৃশ্য দেখে আমি আঁতকে উঠেছিলাম।” https://www.instagram.com/p/B8uOZDYlzGM/?utm_source=ig_web_copy_link পরে সংবাদমাধ্যমের সামনে নিজের অভিজ্ঞতার বিবরণ দেন জেরেমি। তিনি বলেন, “আমি সেদিন সার্ফিং করতে গিয়ে দেখছিলাম সমুদ্রের মধ্যে অনেক মাছ ধরার নৌকা। তখনই আমার সন্দেহ হয়েছিল। কিন্তু সেদিন আবহাওয়া খুব সুন্দর ছিল। ঢেউও খুব ভাল ছিল। তাই আমি জলে নামি। কিন্তু জলে নামার পরেই আমার কেমন একটা অস্বস্তি হতে থাকে। ভয় লাগে। তাই কোনওরকমে ১০ মিনিট সার্ফিং করেই ফিরে আসি আমি। পরের দিন ড্রোন উড়িয়ে এই দৃশ্য আমি দেখতে পাই। ভাগ্যিস সেদিন কোনও দুর্ঘটনা ঘটেনি।” জনস্টন আরও বলেন, “একসঙ্গে এত হাঙর আমি আগে কখনও দেখিনি। আমি শুধু ভিডিওতে দেখেছি একসঙ্গে হাঙরদের ঘুরতে। আমরা যেখানে বাস করি তাকে পৃথিবীর হাঙরের রাজধানী বলা হয়। তাই আমি আশা করেছিলাম এই ধরনের দৃশ্য কোনও দিন দেখব। সেটাই দেখতে পেলাম।” জেরেমির শেয়ার করা ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই এই ঘটনায় আতঙ্কিত। কেউ বলছেন, জেরেমি খুব ভাগ্যবান। তিনি হাঙরদের এত কাছে গিয়েও ফিরতে পেরেছেন। ফ্লোরিডার বেশ কিছু বাসিন্দা লিখেছেন, তাঁরা এখন কয়েক দিন সমুদ্রের ধারে পর্যন্ত যাবেন না। অনেকে আবার ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন। এই ভিডিও প্রকাশের পরে ন্যাশনাল জিওগ্রাফিকের তরফে অবশ্য একে স্বাভাবিকই বলা হয়েছে। জানানো হয়েছে এই হাঙরগুলি ব্ল্যাকটিপ প্রজাতির। এরা উপকূলের কাছেই সাধারণত থাকে। আর ফ্লোরিডাকে তো পৃথিবীর হাঙরের রাজধানী বলা হয়। এখানে যাঁরা সমুদ্রে সাঁতার কাটেন, তাঁদের প্রত্যেকের ১০ ফুটের মধ্যে কোনও না কোনও হাঙর থাকে। সুতরাং সেখানে এই ধরনের দৃশ্য খুবই স্বাভাবিক।

```