দ্য ওয়াল ব্যুরো: গ্রেট হোয়াইট সার্ক। জলজীবনের সবচেয়ে ভয়ঙ্কর ত্রাস। এর নজরে একবার পড়লে মৃত্যু অনিবার্য। তবে বরাত জোরে এই গ্রেট হোয়াইট সার্কের গ্রাস থেকেই প্রাণে বেঁচে ফিরল এক শিশু।
ম্যাসাচুসেটসের Cape Cod Bay-তে মাছ ধরতে গিয়েছিল এক পরিবার। বোটের ধারে দাঁড়িয়ে গোটা পরিবার মেতেছিল মাছ ধরার খেলায়। এক মহিলাকে প্রায় ধরেই ফেলেছিলেন একটা মাছ। সুতো গোটানোও প্রায় শেষে পথে। তখনই দেখা দিল সে। দূর থেকে জলের উপর ভেসে আসতে দেখা গেল হাঙরের পিঠের অংশ। কী সাংঘাতিক তার গতি! নিমেষেই বোটের সামনে এসে এক লাফ দিয়ে উঠল ওই গ্রেট হোয়াইট সার্ক। ছোঁ মেরে নিয়ে গেল ওই পরিবারের শিকার করা মাছটি। বোটের একদম ধারেই তখন দাঁড়িয়ে ছিল পরিবারের সবচেয়ে ছোট সদস্য। হাঙরের লাফ দেখে ভয়ে চিৎকার করে ছিটকে সরে আসে বাচ্চাটি।
ঘটনার ভিডিয়ো টুইটারে শেয়ার করেছে Atlantic White Shark Conservancy। তা দেখে শিউরে উঠেছেন সকলেই। এক মুহূর্ত এদিক-ওদিক হলেই ঘটে যেতে পারত বড় বিপদ। ভিডিয়ো দেখে অনেকেই বলছেন, "ভাগ্য ভালো। হাঙরটা খুব ভদ্র ব্যবহার করেছে। মাছের বদলে বাচ্চাটাকেও টেনে নিয়ে যেতে পারত।"
দেখুন সেই হাড়হিম করা ভিডিয়ো।
https://twitter.com/i/status/1152686786608603138