Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পাকিস্তানে স্কুল খুলে যাচ্ছে কাল থেকে, স্বাস্থ্য বিধি মেনেই পদক্ষেপ জানালেন ইমরান

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল মঙ্গলবার থেকে পাকিস্তানে স্কুল খুলে যাচ্ছে। এ ব্যাপারে আগে এক প্রস্ত ঘোষণা করেছিল পাক প্রশাসন। সোমবার সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে বলেন, “কাল থেকে দেশের দেশের লক্ষ লক্ষ ছেলেমেয়ে স্কুলে যাবে। প

পাকিস্তানে স্কুল খুলে যাচ্ছে কাল থেকে, স্বাস্থ্য বিধি মেনেই পদক্ষেপ জানালেন ইমরান

শেষ আপডেট: 14 September 2020 04:32

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল মঙ্গলবার থেকে পাকিস্তানে স্কুল খুলে যাচ্ছে। এ ব্যাপারে আগে এক প্রস্ত ঘোষণা করেছিল পাক প্রশাসন। সোমবার সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে বলেন, “কাল থেকে দেশের দেশের লক্ষ লক্ষ ছেলেমেয়ে স্কুলে যাবে। প্রতিটি ছেলেমেয়ে যাতে নিরাপদে স্কুলে যেতে পারে তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার ও সমষ্টিগত দায়িত্ব।” ইমরান আরও জানিয়েছেন, স্কুলগুলি যাতে স্বাস্থ্য বিধি মেনে চলে তাও নিশ্চিত করা হয়েছে। https://twitter.com/ImranKhanPTI/status/1305356006327824390 পাকিস্তানে এখনও পর্যন্ত ৩ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি। ভারতের তুলনায় অনেক ছোট দেশ, ফলে সেখানে আক্রান্তের সংখ্যা কম হবে সেটাই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও ঝুঁকি যে নেই তা বলা যাবে না। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানই সবার আগে এই পদক্ষেপ করল। এ মাস থেকে আংশিক ভাবে স্কুল খোলার কথা এ দেশেও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগেই রাজ্যগুলিকে জানিয়েছে যে, ২১ সেপ্টেম্বর থেকে আংশিক ভাবে স্কুল খোলা যেতে পারে। তবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য কেবল স্কুল খোলা যাবে। তাও ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়। ঐচ্ছিক। বাবা-মা তথা অভিভাবকের অনুমতি পত্র নিয়ে স্কুলে যেতে হবে। তা ছাড়া যে কোনও মুহূর্তে ৫০ শতাংশের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী যেন স্কুলে না থাকে। তবে ইসলামাবাদ এ ধরনের আংশিক ব্যবস্থা নেয়নি। ইমরান প্রশাসন একেবারে শিশু শ্রেণি থেকে সবার জন্য স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে। কোভিডের কারণে গোটা বিশ্বের ৯০ শতাংশ ছাত্রছাত্রী এখন স্কুলে যেতে পারছে না। কিন্তু গোড়া থেকেই প্রশ্ন ছিল, কতদিন এ ভাবে চলবে? এই পরিস্থিতিতে ইউরোপ তথা স্ক্যানডিনেভিয়ান দেশগুলির মধ্যে প্রথম সাহস দেখায় ডেনমার্ক। কঠোর স্বাস্থ্য বিধি প্রনয়ণ করে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়। ২ থেকে ১২ বছর বয়সী ছেলেমেয়েদের জন্য এপ্রিলের ১৫ তারিখ থেকেই স্কুল খুলে দেয়। একই ভাবে সাহসী পদক্ষেপ করেছিল সুইডেনও। তাদের বক্তব্য ছিল, শিশুদের করোনা থেকে ঝুঁকি কম। তাই হাই স্কুল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখলেও প্রাথমিক স্কুলগুলি খুলে দিয়েছিল তারা। ক্রমশ, ইজরায়েল, জাপান, ব্রিটেন, নিউজিল্যান্ডের মতো দেশেও স্কুল খুলেছে। তবে সেই সব দেশের কোভিড পরিস্থিতি ভারতের মতো তীব্র নয়। তা ছাড়া জলবায়ুও আলাদা। বরং স্কুল খোলার পর পাকিস্তানের কী অভিজ্ঞতা হয়, তা ভারতের জন্য কেস স্টাডি হতে পারে বলেই মনে করছেন অনেকে।

```