Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

ভর সন্ধ্যায় গুলি করে খুন পাক সাংবাদিককে, আত্মহত্যার চেষ্টা আততায়ীর

দ্য ওয়াল ব্যুরো : ভর সন্ধ্যায় ক্যাফেটেরিয়ার বাইরে সবার সামনে গুলি করে খুন করা হলো পাকিস্তানের এক টিভি চ্যানেলের সাংবাদিককে। পুলিশ আততায়ীকে ধরতে গেলে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আততায়ী। পু

ভর সন্ধ্যায় গুলি করে খুন পাক সাংবাদিককে, আত্মহত্যার চেষ্টা আততায়ীর

শেষ আপডেট: 10 July 2019 03:11

দ্য ওয়াল ব্যুরো : ভর সন্ধ্যায় ক্যাফেটেরিয়ার বাইরে সবার সামনে গুলি করে খুন করা হলো পাকিস্তানের এক টিভি চ্যানেলের সাংবাদিককে। পুলিশ আততায়ীকে ধরতে গেলে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আততায়ী। পুলিশ সূত্রে খবর, পাক খবরের চ্যানেল বোল নিউজের সাংবাদিক মুরিদ আব্বাসকে মঙ্গলবার সন্ধেবেলা খায়াবান-এ-বুখারি এলাকায় তাঁর অফিসের কাছেই একটা ক্যাফেটেরিয়ার বাইরে গুলি করা হয়। একটি সাদা রংয়ের গাড়িতে করে এসে আতিফ জামান নামের এক ব্যক্তি গুলি চালান বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর শিমিন জামালি জানিয়েছেন, আব্বাসকে যখন হাসপাতালে আনা হয়েছিল, ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বুকে ও পেটে গুলি করা হয়েছিল। এই হামলার সময় আব্বাসের বন্ধু খিজার হায়াতেরও গুলি লাগে। তাঁকেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। ডিআইজি শারজিল খারাল জানিয়েছেন, পুলিশের প্রাথমিক অনুমান, টাকা পয়সা নিয়ে দু'জনের মধ্যে কোনও গণ্ডগোল হয়েছিল। সেই সূত্রেই এই হামলা বলে মনে করছেন তাঁরা। ঘটনার পরে আততায়ীর বাড়ি গিয়ে তাঁকে ধরার চেষ্টা করে পুলিশ। সেই সময় নিজেকে গুলি করে আততায়ী। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এই ঘটনার পরে সিন্ধ-এর আইজিপি কলিম ইমাম সেখানকার ডিআইজিকে একটা রিপোর্ট জমা দিতে বলেছেন বলে জানা গিয়েছে। এ ছাড়াও ঘটনাস্থলে গিয়ে ফরেন্সিক বিভাগকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

```