Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিমানে লাগেজ রাখতে গিয়ে চমক! একী, কে বসে রয়েছে সেখানে

দ্য ওয়াল ব্যুরো : ন্যাশভিল থেকে ফিলাডেলফিয়া যাচ্ছিল সাউথওয়েস্ট এয়ারলাইন্সের এক বিমান। বিমানে উঠে লাগেজ রাখতে গিয়েই চমকে উঠলেন যাত্রীরা। একী! লাগেজ রাখার জায়গায় দেখা যাচ্ছে একটা মাথা। তারপর বোঝা গেল আসল ঘটনা। লাগেজ রাখার জায়গায় লুকিয়ে বসে রয়

বিমানে লাগেজ রাখতে গিয়ে চমক! একী, কে বসে রয়েছে সেখানে

শেষ আপডেট: 31 July 2019 16:01

দ্য ওয়াল ব্যুরো : ন্যাশভিল থেকে ফিলাডেলফিয়া যাচ্ছিল সাউথওয়েস্ট এয়ারলাইন্সের এক বিমান। বিমানে উঠে লাগেজ রাখতে গিয়েই চমকে উঠলেন যাত্রীরা। একী! লাগেজ রাখার জায়গায় দেখা যাচ্ছে একটা মাথা। তারপর বোঝা গেল আসল ঘটনা। লাগেজ রাখার জায়গায় লুকিয়ে বসে রয়েছেন এক ফ্লাইট অ্যাটেনডেন্ট। এই ঘটনায় হাসির রোল ওঠে বিমানে। লাগেজ রাখার জায়গায় উঠে বসে থাকা ফ্লাইট অ্যাটেনডেন্টের ছবি তুলে তা টুইট করেন ভেরোনিকা নামের জনৈক যাত্রি। তিনি লেখেন, "এটা কি স্বপ্ন।" তিনি আরও লেখেন, "আমার মনে হয় ফ্লাইট অ্যাটেনডেন্ট সবাইকে মজা দেওয়ার জন্যই এটা করেছেন।" ছবিতে দেখা যাচ্ছে, মুখ বের করে হাসছেন ওই ফ্লাইট অ্যাটেনডেন্ট। সবাইকে চমকে দিয়ে বেজায় মজা পেয়েছেন তিনি। অবশ্য এই ঘটনায় মজা পেয়েছেন বিমানের যাত্রীরাও। প্রায় ১০ মিনিট সেখানে থাকার পর নেমে আসেন ফ্লাইট অ্যাটেনডেন্ট। তারপর নিজের স্বাভাবিক কাজ করতে থাকেন তিনি। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের তরফে একটা বিবৃতিতে জানানো হয়েছে, তাঁদের কর্মীরা যাত্রীদের আনন্দ দিতে ভালোবাসেন। ফ্লাইট অ্যাটেনডেন্টও সাময়িক আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। তাঁরা বলেছেন, "সেন্স অফ হিউমার ও অন্য রকম ব্যক্তিত্বের জন্য সাউথওয়েস্ট এয়ারলাইন্সের কর্মীরা বিখ্যাত। এ ক্ষেত্রে আমাদের এক ফ্লাইট অ্যাটেনডেন্ট যাত্রীদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলেন। অবশ্যই এই ঘটনা রোজ রোজ ঘটে না। আমাদের কাছে যাত্রীদের সুরক্ষা সবার আগে।"

```