Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিশ্বের কোভিড পরিসংখ্যানে নবম স্থানে ভারত, ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত প্রায় ১৩০০

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের কোভিড পরিসংখ্যানে আরও একধাপ এগিয়েছে ভারত। আপাতত করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে নবম স্থানে রয়েছে ভারত। worldometers-এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ১,৬৫,৩৮৬। সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৭

বিশ্বের কোভিড পরিসংখ্যানে নবম স্থানে ভারত, ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত প্রায় ১৩০০

শেষ আপডেট: 29 May 2020 02:52

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের কোভিড পরিসংখ্যানে আরও একধাপ এগিয়েছে ভারত। আপাতত করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে নবম স্থানে রয়েছে ভারত। worldometers-এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ১,৬৫,৩৮৬। সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৭১১ জনের। এবং সুস্থ হয়ে উঠেছেন ৭০,৯২০ জন। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে ২৮ মে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,৫৮,৩৩৩। মৃত্যু হয়েছিল ৪৫৩১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৬৭,৬৯২ জন। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত (২৪ ঘণ্টায়) দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৬৫৬৬ জন। মৃত্যু হয়েছিল ১৯৪ জনের। সারা বিশ্বে এখন করোনা আক্রান্ত প্রায় ৬০ লক্ষ মানুষ। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫৯,০৫,২৯২। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৩,৬২,০২৩ জনের। সুস্থ হয়েছেন ২৫,৭৯,৬৭৮ জন। বিশ্বের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে আমেরিকা। কোভিড সংক্রমণে প্রাথমিক স্তর থেকেই মার্কিন মুলুকে প্রভাব সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আর তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৭,৬৮,৪৬১। সংক্রমণে মৃত্যু হয়েছে ১,০৩,৩৩০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪,৯৮,৭২৫ জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড ট্র্যাকারের ট্যালি অনুসারে বৃহস্পতিবার আমেরিকায় প্রায় ১৩০০ লোকের মৃত্যু হয়েছে। অন্যদিকে ব্রাজিলে কোভিড আক্রান্তের সংখ্যা চার লাখ পেরিয়েছে। এখন সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৩২,৮১২। মৃত্যু হয়েছে ২৬,৭৬৪। আর কোভিড-১৯ সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৯৩,১৮১ জন। রাশিয়াতে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৭৯,০৫১। সংক্রমণে মৃত্যু হয়েছে ৪১৪২ জনের। সুস্থ হয়েছেন ১,৫০,৯৯৩ জন।

```