Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিশ্বে করোনায় মৃত প্রায় ৪ লাখ, সুস্থও হয়েছেন প্রায় ৩৪ লক্ষ মানুষ

দ্য ওয়াল ব্যুরো: সারা বিশ্বে প্রতিনিয়ত বেড়ে চলেছে কোভিড আক্রান্ত এবং সংক্রমণে মৃতের সংখ্যা। গোটা দুনিয়ায় এ যাবৎ প্রায় চার লক্ষ লোকের মৃত্যু হয়েছে কোভিড-১৯ সংক্রমণে। বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৬৮,৪৪,৭৯৭। মৃত্যু হয়েছে ৩,৯৮,১৪৬ জনে

বিশ্বে করোনায় মৃত প্রায় ৪ লাখ, সুস্থও হয়েছেন প্রায় ৩৪ লক্ষ মানুষ

শেষ আপডেট: 6 June 2020 03:14

দ্য ওয়াল ব্যুরো: সারা বিশ্বে প্রতিনিয়ত বেড়ে চলেছে কোভিড আক্রান্ত এবং সংক্রমণে মৃতের সংখ্যা। গোটা দুনিয়ায় এ যাবৎ প্রায় চার লক্ষ লোকের মৃত্যু হয়েছে কোভিড-১৯ সংক্রমণে। বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৬৮,৪৪,৭৯৭। মৃত্যু হয়েছে ৩,৯৮,১৪৬ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৩,৪৮,৯৬০ জন। করোনা আক্রান্তের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রেই সর্বাধিক। এখন সেখানে আক্রান্তের সংখ্যা ১৯,৭৫,৮০৮। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ১,১১,৩৯০ জনের। সুস্থ হয়েছেন ৭,৩৮,৬৪৬ জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড ট্র্যাকারের ট্যালি অনুযায়ী শুক্রবার আমেরিকায় ৯২২ জনের মৃত্যু হয়েছে করোনায়। বিশ্বের কোভিড পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ৬,৪৬,০০৬। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৫,০৪৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩,০২,০৮৪ জন। ব্রাজিলের স্বাস্থ্য দফতর জানিয়েছে ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ১০০৫ জনের। তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৪,৪৯,৮৩৪। মৃত্যু হয়েছে ৫৫২৮ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ২,১২,৬৮০ জন। ইউরোপীয় দেশগুলির মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক স্পেনে। আর মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ব্রিটেনে। স্পেনে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৮৮,০৫৮ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ২৭,১৩৪ জনের। আর ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২,৮৩,৩১১। মৃত্যু হয়েছে ৪০,২৬১ জনের। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের কোভিড পরিসংখ্যানে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে স্পেন এবং ব্রিটেন। করোনা আক্রান্তের সংখ্যায় ইতালিকে ছাপিয়ে বিশ্বের কোভিড পরিসংখ্যানে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত। ওয়ার্ল্ডওমিটার অনুসারে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২,৩৬,১৮৪। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৬,৬৪৯ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,১৩,২৩৩ জন।

```