Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ৭৯ লক্ষ, এশীয় দেশগুলির মধ্যে ভারতে কোভিড পজিটিভ সর্বাধিক

দ্য ওয়াল ব্যুরো: গত ডিসেম্বর মাসে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল চিনের উহান শহরে। তারপর গত সাত মাস ধরে বিশ্বের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে নোভেল করোনাভাইরাস। সারা বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭৮,৮৪,৮৮৯। এ যাবৎ কোভি

বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ৭৯ লক্ষ, এশীয় দেশগুলির মধ্যে ভারতে কোভিড পজিটিভ সর্বাধিক

শেষ আপডেট: 14 June 2020 08:17

দ্য ওয়াল ব্যুরো: গত ডিসেম্বর মাসে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল চিনের উহান শহরে। তারপর গত সাত মাস ধরে বিশ্বের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে নোভেল করোনাভাইরাস। সারা বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭৮,৮৪,৮৮৯। এ যাবৎ কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৪,৩২,৬৩৮ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪০,৪৯,৯৮২ জন। বিশ্বের কোভিড পরিসংখ্যানে এখনও শীর্ষেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ২১ লাখ পেরিয়েছে। মার্কিন মুলুকে কোভিড আক্রান্ত হয়েছেন মোট ২১,৪২,২২৪ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১,১৭,৫২৭ জনের। সুস্থ হয়েছেন ৮,৫৪,১০৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ফুটবলের দেশ ব্রাজিল। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৮,৫০,৭৯৬। কোভিড-১৯ সংক্রমণের বলি হয়েছেন ৪২,৭৯১ জন। করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যার নিরিখে বিশ্বের পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সর্বাধিক মৃত্যু হয়েছে আমেরিকায়। ব্রাজিলে কোভিড সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৪,৩৭,৫১২ জন। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৫,২০,১২৯ জন। মৃত্যু হয়েছে ৬৮২৯ জনের। সুস্থ হয়েছেন ২,৭২,৬৪১ জন। ব্রাজিল এবং রাশিয়ার ক্রমবর্ধমান কোভিড পরিসংখ্যান দেখে উদ্বিগ্ন দুই দেশের প্রশাসক। চতুর্থ স্থানে রয়েছে ভারত। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩,২১,৯৬৩ জন। কোভিড-১৯ সংক্রমণে ভারতে মৃত্যু হয়েছে ৯২০৪ জন। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৬২,৪৩৯ জন। এশীয় দেশগুলির মধ্যে ভারতেই করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক।

```