Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জলের তলায় বিয়ের প্রস্তাব বান্ধবীকে, জবাব শোনার আগেই সলিলসমাধি প্রেমিকের

দ্য ওয়াল ব্যুরো: অভিনব কায়দায় প্রোপোজ করতে চেয়েছিলেন বান্ধবীকে। করেওছিলেন তাই। জলের তলায় ডুব দিয়ে জানিয়েছিলেন নিজের ভালোবাসার কথা। প্রেমিকাকে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব। কিন্তু শেষ পর্যন্ত পালটে গেল গল্প। প্রেমিকার মুখ থেকে হ্যাঁ শোনার আগেই গ

জলের তলায় বিয়ের প্রস্তাব বান্ধবীকে, জবাব শোনার আগেই সলিলসমাধি প্রেমিকের

শেষ আপডেট: 23 September 2019 07:06

দ্য ওয়াল ব্যুরো: অভিনব কায়দায় প্রোপোজ করতে চেয়েছিলেন বান্ধবীকে। করেওছিলেন তাই। জলের তলায় ডুব দিয়ে জানিয়েছিলেন নিজের ভালোবাসার কথা। প্রেমিকাকে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব। কিন্তু শেষ পর্যন্ত পালটে গেল গল্প। প্রেমিকার মুখ থেকে হ্যাঁ শোনার আগেই গভীর জলে তলিয়ে গেলেন প্রেমিক। সলিলসমাধি হল এক প্রেমকাহিনীর। কেনেসা অ্যান্টনি এবং স্টিভেন ওয়েবার। এই আমেরিকান কাপল বেড়াতে গিয়েছিলেন তানজানিয়ায়। সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। যে হোটেল রুমে কেনেসা এবং স্টিভেন ছিলেন সেটা বাকি হোটের রুমের থেকে বেশ খানিকটা আলাদা। যাকে বলে সাবমার্জড কেবিন। ৩০ ফুট গভীর জলের তলায় নোঙর করা এই ঘরেই ক'দিনের জন্য ছুটি কাটাতে এসেছিলেন এই আমেরিকান কাপল। তানজানিয়ার পেম্বা দ্বীপের মন্টানা রিসর্টে উঠেছিলেন তাঁরা। জানা গিয়েছে, নিজের ট্রিপের তৃতীয় দিনে সাগরে ঝাঁপ দিয়ে বান্ধবী কেনেসাকে বিয়ের প্রস্তাব দেন স্টিভেন। চোখে চশমা, পায়ে ফ্লিপার লাগিয়েই জলে নেমেছিলেন স্টিভেন। হাতে নিয়ে গিয়েছিলেন একতা প্রেমপত্র। সেখানেই লেখা ছিল বিয়ের প্রস্তাব। হোটেল রুমের কাচের জালনায় সেই চিঠি সেঁটেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন স্টিভেন। সারপ্রাইজ পেয়ে চমকে গিয়েছিলেন কেনেসাও। কিন্তু ততক্ষণে সমুদ্রের ঢেউ গ্রাস করতে শুরু করেছে স্টিভেনকে। একটু একটু করে তলিয়ে যেতে শুরু করেছিলেন তিনি। হোটেল রুমের ভিতর থেকে প্রথমে সেটা বুঝতেও পারেননি কেনেসা। যতক্ষণে ব্যাপারটা তাঁর বোধগম্য হয়েছে ততক্ষণে আর কিচ্ছু করার নেই। জলের তলায় চিরতরে ঘুমিয়ে গেছেন স্টিভেন। পরিস্থিতি সামাল দিতে ছুটে এসেছিলেন হোটেলের কর্মীরাও। কিন্তু ততক্ষণে সব শেষ। প্রেমিকের এমন মর্মান্তিক পরিণতিতে শোকে পাথর হয়ে গিয়েছেন কেনেসা। বারবার ঢুকরে কেঁদে বলে উঠছেন, কোটি কোটি বার স্টিভেনের প্রস্তাবে হ্যাঁ বলতে চান তিনি। কিন্তু ভাগ্যের পরিহাসে, কেনেসার জবাব শোনার জন্য আজ আর কেউ নেই। বান্ধবীকে ছেড়ে বহুদূরে চলে গিয়েছে স্টিভেন।

```