
শেষ আপডেট: 14 May 2019 15:13
জমিয়ে চলছিল তাদের বন্ধুত্ব। কিন্তু আচমকাই একদিন সাধের পোষ্য এবং বাড়ির পাহারাদারের সঙ্গে 'ব্ল্যাক বিয়ার'-এর এমন সখ্যতার কথা টের পেলেন মালিক। ভালুকের এ হেন ঘুষ দেওয়ার ঘটনা জেনে হাসবেন নাকি কাঁদবেন বুঝে পাননি জেস। শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আদরের কুকুর এবং এবং ভালুকের কীর্তি শেয়ার করেছেন তিনি। জেস জানিয়েছেন, “আমার সাধের পোষ্য ব্রিকের কাজ ছিল বাড়ির বাইরে রাতের বেলা কেউ এলে চিৎকার করে তাকে তাড়িয়ে দেওয়া। তবে ওই ভালুকটা বুঝেছিল আমার কুকুরটাকে কিনে নেওয়া যাবে। তিন তিনবার ওকে ঘুষ দিয়েছে ওই ব্ল্যাক বিয়ার। তৃতীয় বার এনেছিল হরিণের হাড়।“
https://twitter.com/JesseNeon/status/1126107993886679040
মনের সুখে ব্রিকের হাড় চিবানোর ছবি শেয়ার করেছেন জেস। ছবি ভাইরাল হতেই নানা মজার মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ বলছেন ব্রিকের কাজের জন্য নির্ঘাত জেস ওকে ঠিকমতো মাইনে দেয় না। তাই জন্যেই তো এমন ঘুষ নিয়েছে ব্রিক। তবে জেস জানিয়েছেন, ওই ব্ল্যাক বিয়ার তার পোষ্যের কোনও ক্ষতি করেনি কখনও। ত্রাস হওয়ার বদলে বরং ব্রিকের সঙ্গে দিব্যি বন্ধুত্ব পাতিয়েছিল সে। তবে ব্রিকের সঙ্গে ওই ব্ল্যাক বিয়ারের বন্ধুত্ব আর বেশিদিনের নয়। কারণ বাড়ি পাল্টে শহরাঞ্চলে চলে যাচ্ছেন জেস জর্ডন। সঙ্গে অবশ্যই নেবেন ব্রিককে। তবে ব্ল্যাক বিয়ারের সঙ্গে বন্ধুত্ব গেলেও ব্রিক যে নতুন বাড়িতে আরও নতুন নতুন বন্ধু পাবে এ ব্যাপারে আশাবাদী জেস।