কাশ্মীরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল, সুযোগ এল অনেক, কিন্তু গোল করারই লোক নেই!
দ্য ওয়াল ব্যুরো: আই লিগের প্রথম ম্যাচেই আটকে গেল ইস্টবেঙ্গল। পিছিয়ে থেকে ম্যাচ ড্র করল লাল-হলুদ। ভরা গ্যালারি থাকা সত্ত্বেও জিততে পারল না আলেজান্দ্রো মেনেন্ডেজের দল।
ঘরোয়া লিগে নাস্তানাবুদ হওয়ার পরেই প্রশ্নটা উঠে গিয়েছিল। আই লিগের প্রথম ম
শেষ আপডেট: 4 December 2019 13:21
দ্য ওয়াল ব্যুরো: আই লিগের প্রথম ম্যাচেই আটকে গেল ইস্টবেঙ্গল। পিছিয়ে থেকে ম্যাচ ড্র করল লাল-হলুদ। ভরা গ্যালারি থাকা সত্ত্বেও জিততে পারল না আলেজান্দ্রো মেনেন্ডেজের দল।
ঘরোয়া লিগে নাস্তানাবুদ হওয়ার পরেই প্রশ্নটা উঠে গিয়েছিল। আই লিগের প্রথম ম্যাচে সেটাই যেন বেআব্রু হয়ে গেল। গোল করার লোকের অভাব যেন প্রকট হয়ে উঠল এদিন। মাঝমাঠ থেকে কাশিম আইদারা, জুয়ান মেরা গঞ্জালেসরা বল সাজিয়ে দিলেও, বক্সে গিয়ে বারবার হোঁচট খেল ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইন। বারবার আটকে যেতে হল কাশ্মীরের লৌহদৃঢ় ডিফেন্সের সামনে।

বেশ কয়েকটি গোল লাইনও সেভ হল এদিন। প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে খেলা চলছিল। কিন্তু ৩৩ মিনিটের মাথায় ক্রিজো গোল করে এগিয়ে দেন কাশ্মীরকে। কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল হজম করতে হয় ইস্টবেঙ্গল গোলরক্ষককে। বারবার ক্রিজো ত্রাহি ত্রাহি রব সৃষ্টি করল ইস্টবেঙ্গল ডিফেন্সে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। কার্যত অল আউট অ্যাটাকে উঠতে থাকে। অবশেষে ৭৪ মিনিটে জুয়ান মেরার ঠিকানা লেখা মাইনাস থেকে অনব্য হিলে গোল করেন স্প্যানিশ তারকা মার্কোস এসকুইদা।
কাজের দিন হওয়া সত্ত্বেও এদিন কল্যাণী স্টেডিয়াম ভরিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। দেড় দশকের খরা কাটানোর স্বপ্ন নিয়ে লিগের প্রথম ম্যাচ দেখতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু জয় থেকে গেল অধরাই।