লাগামছাড়া পেট্রল-ডিজেল, পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দামও
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ফের বাড়লো জ্বালানির দাম। আজ কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ৮১.৭৬ টাকা। এবং ডিজেলের দাম লিটার প্রতি ৭৩.৬১ টাকা।
অন্যদিকে মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮৬.২৫ টাকা ৷ ডিজেলের দাম ৭৫.১২ টাকা ৷ জানা গিয়েছে, সাম্
শেষ আপডেট: 2 September 2018 11:31
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ফের বাড়লো জ্বালানির দাম। আজ কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ৮১.৭৬ টাকা। এবং ডিজেলের দাম লিটার প্রতি ৭৩.৬১ টাকা।
অন্যদিকে মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮৬.২৫ টাকা ৷ ডিজেলের দাম ৭৫.১২ টাকা ৷ জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে মুম্বইয়ে এটাই পেট্রল এবং ডিজেলের সর্বোচ্চ দাম। তবে কেবল কলকাতা বা মুম্বইয়তেই নয় জ্বালানির দাম বেড়েছে রাজধানীতেও। আজ দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৭৮.৮৪ টাকা। এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৭০.৭৬ টাকা। শনিবারের তুলনায় দিল্লিতে ডিজেলের দাম বেড়েছে ৩৪ পয়সা। রবিবার চেন্নাইতে পেট্রলের দাম লিটার প্রতি ৮১.৯২ টাকা। এবং ডিজেলের দাম লিটার প্রতি ৭৪.৭৭ টাকা।
জ্বালানির পাশাপাশি দাম বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারেরও। কলকাতায় ভর্তুকি সমেত রান্নার গ্যাসের দাম ৪৮৫ টাকা। আর ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮১৭.৫০ টাকা।