Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আফগানিস্তানে সাংবাদিকদের অবস্থা শোচনীয়, তালিবানের মারে সারা গায়ে দগদগে ঘা

দ্য ওয়াল ব্যুরো: কাবুলের মসনদে বসে তালিবান (Taliban) বলেছিল, কারও সঙ্গে কোনও শত্রুতা রাখতে চায় না তারা। মেয়েদের স্বাধীনতা প্রসঙ্গেও দরাজ আশ্বাসই এসেছিল জঙ্গিদের কাছ থেকে। বলা হয়েছিল, তালিবান শাসিত আফগানিস্তানে (Afghanistan) মানুষের অধিকার স

আফগানিস্তানে সাংবাদিকদের অবস্থা শোচনীয়, তালিবানের মারে সারা গায়ে দগদগে ঘা

শেষ আপডেট: 9 September 2021 07:14

দ্য ওয়াল ব্যুরো: কাবুলের মসনদে বসে তালিবান (Taliban) বলেছিল, কারও সঙ্গে কোনও শত্রুতা রাখতে চায় না তারা। মেয়েদের স্বাধীনতা প্রসঙ্গেও দরাজ আশ্বাসই এসেছিল জঙ্গিদের কাছ থেকে। বলা হয়েছিল, তালিবান শাসিত আফগানিস্তানে (Afghanistan) মানুষের অধিকার সুরক্ষিত হবে। কিন্তু কার্যক্ষেত্রে জঙ্গিদলের সেই আশ্বাস কতটা বাস্তবায়িত হচ্ছে তা নিয়ে সন্দেহ আছে। কারণ প্রায়ই আফগানিস্তান থেকে তালিবানের জুলুমের ভয়াবহ ছবি উঠে আসছে। কঙ্গনার অস্বস্তি বাড়ল, জাভেদের বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টে https://twitter.com/yamphoto/status/1435738713452158979?s=20 তালিবানের জুলুম সবচেয়ে বেশি হয়তো সংবাদমাধ্যমের উপরেই। সাংবাদিককে হেনস্থার খবর আকছার আসছে কাঁটাতার পেরিয়ে। সম্প্রতি দুই সাংবাদিকের উপর তালিবানের নৃশংস অত্যাচারের ছবি প্রকাশ্যে এসেছে। তাঁদের অপরাধ, সেদেশের মহিলাদের আন্দোলন জনসমক্ষে তুলে আনার চেষ্টা করেছিলেন তাঁরা। https://twitter.com/Etilaatroz/status/1435548495419695109?s=20 তালিবানের অকথ্য অত্যাচারের পর ইন্টারনেটে সেই আঘাতের ছবি প্রকাশ করেছেন নিগৃহীত সাংবাদিকরা। সে ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে দুজন মানুষ ক্যামেরার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছেন। তাঁদের সারা দেহে ক্ষতচিহ্ন। দগদগে ঘা, জমাট বাঁধা চাপ চাপ রক্ত দেখে তালিবান সরকারের সমালোচনায় সামিল হয়েছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন জঙ্গিদলের প্রতিশ্রুতির যে কোনও দাম নেই তা এই ছবি থেকেই পরিষ্কার। নিগৃহীত দুই সাংবাদিকের নাম তাকি দারিয়াবি এবং নেমাতুল্লাহ নাকদি। তাঁরা আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে কর্মরত। বুধবার পশ্চিম কাবুলে মহিলাদের একটি আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, তাঁদের আলাদা একটি ঘরে নিয়ে গিয়ে মারধর করা হয়। সাংবাদিকের পরিচয় দেওয়ার পরেই কোনও কথা শোনা হয়নি। তালিবানি অত্যাচারের মুখ থেকে বেঁচে ফরতে পারবেন ভাবতেই পারেননি তাঁরা। পরে নিজেদের দুঃসহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ওই দুই সাংবাদিক। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```