Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিশ্বের বৃহত্তম কোভিড কেয়ার সেন্টার দিল্লিতে, উদ্বোধন করলেন লেফটেন্যান্ট গভর্নর

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতি সামলাতে বিশ্বের বৃহত্তম কোভিড কেয়ার সেন্টার তৈরি হচ্ছে দিল্লিতে। রবিবার এই সেন্টারের উদ্বোধন করলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। এই কোভিড কেয়ার সেন্টারের নাম দেওয়া হয়েছে সর্দার বল্লভভাই পটেল কোভিড

বিশ্বের বৃহত্তম কোভিড কেয়ার সেন্টার দিল্লিতে, উদ্বোধন করলেন লেফটেন্যান্ট গভর্নর

শেষ আপডেট: 5 July 2020 08:06

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতি সামলাতে বিশ্বের বৃহত্তম কোভিড কেয়ার সেন্টার তৈরি হচ্ছে দিল্লিতে। রবিবার এই সেন্টারের উদ্বোধন করলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। এই কোভিড কেয়ার সেন্টারের নাম দেওয়া হয়েছে সর্দার বল্লভভাই পটেল কোভিড কেয়ার সেন্টার। দিল্লি-হরিয়ানা সীমান্তের কাছে ছত্তরপুর এলাকায় রাধা-স্বামী সৎসঙ্গ ব্যাসের জমিতে এই হাসপাতাল করা হয়েছে। এখানে একসঙ্গে ১০ হাজার কোভিড রোগীর চিকিৎসা করা সম্ভব বলে জানানো হয়েছে। এই সেন্টারে আপাতত শুধুমাত্র মৃদু উপসর্গ ও উপসর্গহীন রোগীদের চিকিৎসা করা হবে বলে জানা গিয়েছে। যাঁদের উপসর্গ নেই, কিন্তু সেইসঙ্গে হোম আইসোলেশনে থাকার সামর্থ নেই, তাঁদের এই হাসপাতালে রাখা হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এই কোভিড কেয়ার সেন্টারটি ১৭০০ ফুট লম্বা ও ৭০০ ফুট চওড়া। আপাতদৃষ্টিতে ২০টি ফুটবল স্টেডিয়ামের মাপের এই সেন্টার। এই সেন্টারের মধ্যে ২০০টি ভাগ রয়েছে। প্রতিটি ভাগে ৫০টি করে বেড রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পৃথিবীতে এত বড় মাপের কোভিড কেয়ার সেন্টার আর নেই। এই হাসপাতালের প্রশাসনিক সুযোগ-সুবিধা দিচ্ছে দিল্লি সরকার। কিন্তু হাসপাতালটির দায়িত্ব রয়েছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের উপর। সেইসঙ্গে রাধা-স্বামী সৎসঙ্গ ব্যাসের সদস্য ও ভলান্টিয়াররাও এই সেন্টার চালাতে সাহায্য করবেন বলে খবর। দিল্লির করোনা পরিস্থিতি মোকাবিলায় মাত্র ১১ দিনে ২ হাজারের বেশি ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ও অন্যান্য কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা এই হাসপাতাল তৈরি করেছেন। জানা গিয়েছে গালওয়ানে ভারত মাতার জন্য শহিদ হওয়া ২০ ভারতীয় জওয়ানের নামে দিল্লির এই কোভিড হাসপাতালের ওয়ার্ডের নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। ডিআরডিও-র চেয়ারম্যানের প্রযুক্তিগত উপদেষ্টা সঞ্জীব জোশী জানিয়েছেন, “১৫ জুন চিনের সঙ্গে লড়াইয়ে গালওয়ান উপত্যকায় যে জওয়ানরা শহিদ হয়েছিলেন তাঁদের সম্মান জানাতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সর্দার বল্লভভাই পটেল কোভিড ১৯ হাসপাতালের ওয়ার্ডের নাম তাঁদের নামে করা হবে।”

```