Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'অভিনন্দনের জন্য আমরা গর্বিত', দু'হাত বাড়িয়ে স্বাগত জানালো ভারতীয় বায়ুসেনা

দ্য ওয়াল ব্যুরো : দেশের বীর সন্তান দেশে ফিরল। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুক্রবার রাত পর্যন্ত সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। প্রার্থনা করেছেন। আর তাই শুক্রবার রাতে দেশের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে ভেসে গিয়েছে গোটা দেশ। আমজনতা থেকে শুর

'অভিনন্দনের জন্য আমরা গর্বিত', দু'হাত বাড়িয়ে স্বাগত জানালো ভারতীয় বায়ুসেনা

শেষ আপডেট: 2 March 2019 05:24

দ্য ওয়াল ব্যুরো : দেশের বীর সন্তান দেশে ফিরল। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুক্রবার রাত পর্যন্ত সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। প্রার্থনা করেছেন। আর তাই শুক্রবার রাতে দেশের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে ভেসে গিয়েছে গোটা দেশ। আমজনতা থেকে শুরু করে সেলিব্রিটি, টুইট করে অভ্যর্থনা জানিয়েছেন অভিনন্দনকে। দু-হাত বাড়িয়ে নিজেদের বীর সৈনিককে অভ্যর্থনা জানিয়েছে ভারতীয় বায়ুসেনাও। টুইট করে অভিনন্দনকে স্বাগত জানিয়েছে বায়ুসেনা। শুধু একটা টুইট নয়, পাঁচটি টুইট করে মঙ্গলবার থেকে ঘটে চলা সব ঘটনার কথা উল্লেখ করেছে বায়ুসেনা। প্রথম টুইটে লেখা হয়েছে, "মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ভারতীয় বায়ুসেনার র‍্যাডারে ঝাঙ্গরের দিকে একাধিক পাকিস্তানি যুদ্ধবিমানের উপস্থিতি লক্ষ্য করা যায়। রাজৌরির পশ্চিমে সুন্দেরবানি এলাকা দিয়ে এই পাক যুদ্ধবিমানগুলি ভারতীয় আকাশসীমায় ঢুকেছিল।" https://twitter.com/IAF_MCC/status/1101536899179646978 দ্বিতীয় টুইটে জানানো হয়, "এত বেশি পরিমাণে পাক যুদ্ধবিমানের উপস্থিতি টের পেয়ে ভারতীয় বায়ুসেনার তরফে , মিগ-২১, সুখোই-৩০ ও মিরাজ-২০০০ যুদ্ধবিমানকে পাঠানো হয়। পাক যুদ্ধবিমানগুলি ভারতীয় সেনা ক্যাম্প লক্ষ্য করে বিস্ফোরণের চেষ্টা করে। কিন্তু ভারতীয় বায়ুসেনার তৎপরতায় তারা লক্ষ্যভ্রষ্ট হয়।" https://twitter.com/IAF_MCC/status/1101537591688658944 তৃতীয় টুইটে ভারতীয় আকাশে হওয়া লড়াইয়ের ঘটনার বিবরণ দেওয়া হয়। বলা হয়, "পাক যুদ্ধবিমানগুলি ভারতীয় সেনার ফর্মেশন কম্পাউন্ডে বিস্ফোরণ ঘটায়। কিন্তু এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। এই লড়াইয়ে একটি মিগ-২১ বিমান একটি পাক এফ-১৬ যুদ্ধবিমানকে ধ্বংস করে। এফ-১৬ বিমানটি নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়ে।" https://twitter.com/IAF_MCC/status/1101537604586164225 চতুর্থ টুইটে বলা হয়েছে, "এই লড়াইয়ে ভারতীয় বায়ুসেনার একটি ২১ যুদ্ধবিমান ধ্বংস হয়। পাইলট সঠিক সময়ে বিমান থেকে এক্সিট করেন ও নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়েন। সেখানে তাঁকে পাক সেনা নিজেদের কব্জায় নেয়।" https://twitter.com/IAF_MCC/status/1101537610344943619 পঞ্চম তথা শেষ টুইটে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়, "উইং কম্যান্ডার অভিনন্দনকে আমরা আমাদের মধ্যে ফেরত পেয়েছি। তাঁর কৃতিত্বের জন্য আমরা গর্বিত।" https://twitter.com/IAF_MCC/status/1101537614954487808 উইং কম্যান্ডার অভিনন্দন পাক সেনার হাতে আটক হওয়ার পর থেকেই দেশ জুড়ে তাঁকে ফিরিয়ে আনার দাবি ওঠে। এমনকী পাকিস্তানের অনেক নাগরিক দাবি করেন অভিনন্দনকে ফিরিয়ে দেওয়ার জন্য। নয়াদিল্লির তরফে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার পাক সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তাঁরা শুক্রবার অভিনন্দনকে ফিরিয়ে দিতে চলেছেন। এরপরেই শুক্রবার রাত ৯টা ২০ নাগাদ ওয়াঘা বর্ডার দিয়ে ভারতে ঢোকেন অভিনন্দন। গোটা দেশ কুর্নিশ জানায় তাঁকে।

আরও পড়ুন

https://thewall.in/news-national-abhinandan-becomes-worlds-first-pilot-to-destroy-f-16-fighter-plane-from-mig-21/  

```