Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বালাকোটের পরের দিনই পাকিস্তানে হামলা চালাতে প্রস্তুত ছিলাম: প্রাক্তন বায়ুসেনা প্রধান

দ্য ওয়াল ব্যুরো: বায়ুসেনা প্রধানের পদ থেকে অবসর নিয়েছেন তিনি। তারপরে এই প্রথম সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন প্রাক্তন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। বললেন, বালাকোটে হামলা চালানোর পরের দিনই পাকিস্তানে হামলা চালাতে প্রস্তুত ছিল ভারতীয় বায়ুসেনা।

বালাকোটের পরের দিনই পাকিস্তানে হামলা চালাতে প্রস্তুত ছিলাম: প্রাক্তন বায়ুসেনা প্রধান

শেষ আপডেট: 15 December 2019 11:04

দ্য ওয়াল ব্যুরো: বায়ুসেনা প্রধানের পদ থেকে অবসর নিয়েছেন তিনি। তারপরে এই প্রথম সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন প্রাক্তন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। বললেন, বালাকোটে হামলা চালানোর পরের দিনই পাকিস্তানে হামলা চালাতে প্রস্তুত ছিল ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের তরফে ভারতের কোনও সেনা ক্যাম্পে হামলা চালানো হলেই নাকি পাল্টা হামলা চালাতেন তাঁরা।

ধানোয়া বলেন, “২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরে জৈশ ই মহম্মদের জঙ্গি শিবিরে হামলা চালানোর পরের দিনই আমরা তৈরি ছিলাম। পাকিস্তান সেনা যদি ২৭ ফেব্রুয়ারি ভারতের কোনও সেনা ক্যাম্পে হামলা চালাত, তাহলেই আমাদের তরফে পাল্টা হামলা চালানো হত। আমাদের সেনা তৈরি ছিল।” প্রাক্তন সেনাপ্রধান আরও জানান, “আমরা আশা করেছিলাম, পাকিস্তানের তরফে কোনও অগ্রগতি হবে। কিন্তু পাকিস্তান হামলা চালালেও আমাদের কোনও ক্যাম্পে আঘাত না লাগায় আমরাও চুপ থাকি।”

বিএস ধানোয়া বলেন, পাকিস্তানি বায়ুসেনা হামলা চালিয়েছিল, কিন্তু রাজৌরি- পুঞ্চ সেক্টরে একটাও ঘাঁটিতে তারা আঘাত হানতে পারেনি। আর তাই পাকিস্তানের তরফে বারবার দাবি করা হয়েছে, ২৭ ফেব্রুয়ারি যে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনা তা শুধুমাত্র নিজেদের শক্তি জাহির করতে। কিন্তু মোটেই তা নয়। হামলা চালালেও কোনও ঘাঁটিতে আঘাত করতে পারেনি পাক বায়ুসেনা। নিজেদের ব্যর্থতা লোকানোর জন্যই এই কথা বলে তারা, এমনটাই মত ধানোয়ার।

বালাকোটের হামলা নিয়েও এদিন মুখ খোলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান। তিনি বলেন, “২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা জইশ ই মহম্মদের শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট শিবিরেই হামলা চালায়। আমাদের যদি সেই নির্দেশ না থাকত তাহলে আরও শক্তিশালী ব্রাহ্মোস মিসাইল ব্যবহার করা হত। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হত। কিন্তু আমরা চেয়েছিলাম শুধমাত্র জঙ্গি শিবিরে হামলা চালাতে। তাই নিয়ন্ত্রণরেখা অতিক্রম করতে হয়েছিল আমাদের।”

দু’দেশের শক্তিরও তুলনা এদিন করেন তিনি। প্রাক্তন বায়ুসেনা প্রধান বলেন, “দু’দেশের সেনাবাহিনীর ক্ষমতা বিচার করলে পাকিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে ভারত। পাক সেনার কাছে যে অস্ত্র রয়েছে, তা তারা দুনিয়ার কাছে দেখিয়ে বেড়ায়। কিন্তু ভারতীয় সেনার অস্ত্র ভাণ্ডারের কথা তারা জানে না। জানলে এই ধরনের কথা পাকিস্তান বলত না।”


```