Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ব্যাঙ্কে ৯০ লক্ষ টাকা ধার, স্ত্রী-মেয়েকে মারতে সুপারি কিলার, আত্মহত্যা ব্যবসায়ীর

দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কে ৯০ লক্ষ টাকা ধার হয়ে গিয়েছিল ব্যবসায়ীর। সেই টাকা শোধ করতে না পেরে স্ত্রী ও মেয়েকে মেরে নিজে আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন তিনি। লাগিয়েছিলেন ভাড়াটে খুনি। মেয়ে ও তিনি মারা গেলেও বেঁচে গিয়েছেন স্ত্রী। ভাড়াটে খুনিক

ব্যাঙ্কে ৯০ লক্ষ টাকা ধার, স্ত্রী-মেয়েকে মারতে সুপারি কিলার, আত্মহত্যা ব্যবসায়ীর

শেষ আপডেট: 1 August 2019 15:25

দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কে ৯০ লক্ষ টাকা ধার হয়ে গিয়েছিল ব্যবসায়ীর। সেই টাকা শোধ করতে না পেরে স্ত্রী ও মেয়েকে মেরে নিজে আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন তিনি। লাগিয়েছিলেন ভাড়াটে খুনি। মেয়ে ও তিনি মারা গেলেও বেঁচে গিয়েছেন স্ত্রী। ভাড়াটে খুনিকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের সাগরের। পুলিশ সূত্রে খবর, ব্রজেশ চৌরাসিয়া নামের এক ব্যবসায়ীর ব্যাঙ্কে ৯০ লক্ষ টাকা ধার হয়ে গিয়েছিল। শোধ করতে না পেরে এই পরিকল্পনা করেন তিনি। বিহারের এক ভাড়াটে খুনি রঞ্জন রাইকে ঠিক করেন ব্রজেশ। তাঁকে বলেন, মেয়ে ও স্ত্রীকে গুলি করে মারতে হবে। কয়েকদিন আগে সাগর থানার পুলিশ পেট্রলিংয়ের সময় রাস্তার পাশে একটি স্যান্ট্রো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন। কাছে গেলে তাঁরা দেখতে পান, গাড়ির ভিতর একটি অল্প বয়সী মেয়ে ও এক ব্যক্তি মরে পড়ে আছেন। আরেকজন মধ্যবয়সী মহিলাও অচেতন। কিন্তু তাঁর শরীরে কোনও আঘাত নেই। হাসপাতালে জ্ঞান এলে সেই মহিলার কাছেই সবটা বুঝতে পারে পুলিশ। মহিলা জানান, তাঁর নাম রাধা ( ৪৩ )। তিনি ব্রজেশের স্ত্রী। গাড়ির মধ্যে মৃত ব্যক্তি ব্রজেশ ও যুবতী তাঁদের মেয়ে মহিমা ( ১৬ )। গাড়ি থেকেই একটা চিঠি পায় পুলিশ। সেই চিঠিতে ব্রজেশ লিখেছিলেন, ব্যাঙ্কে ৯০ লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছে তাঁর। তাই সুপারি কিলারের সাহায্যে স্ত্রী ও মেয়েকে খুনের পরিকল্পনা করেছেন তিনি। সেইসঙ্গে আত্মহত্যা করারও পরিকল্পনা আছে তাঁর। তারপরেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় পুলিশের কাছে। ব্রজেশের কল রেকর্ড ঘেঁটে রঞ্জনের নম্বর পায় পুলিশ। সেই নম্বর দেখে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। জেরায় রঞ্জন স্বীকার করে, তাঁকে এই কাজের জন্য ৯০ হাজার টাকা দিয়েছিলেন ব্রজেশ। পুলিশ তাঁর কাছে ৮৫ হাজার টাকা ও একটা বন্দুক পায়। রঞ্জন জানান, ঘটনার দিন স্ত্রী ও মেয়েকে বাড়িতে কিছু একটা খাইয়ে অজ্ঞান করে দিয়েছিলেন ব্রজেশ। তারপর গাড়িতে করে একটা শুনশান এলাকায় আনেন। তাঁর কাজ ছিল সেখানে গিয়ে দু'জনকে খুন করা। মেয়েকে গুলি করার পর কিছু লোক এসে যাওয়ায় রাধাকে আর গুলি করতে পারেননি তিনি। ফিরে গিয়ে সে কথা ব্রজেশকে জানালে তিনি বলেন, নিজে গিয়ে দেখে আসবেন। অনেকক্ষণ তিনি না ফেরায় রঞ্জন গাড়ির কাছে গিয়ে দেখেন, ব্রজেশও আত্মহত্যা করেছেন। তাঁকে রঞ্জনই একটি বন্দুক জোগাড় করে দিয়েছিলেন। তারপরে সেখান থেকে পালিয়ে যান তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা বন্দুক দুটির ব্যালিস্টিক পরীক্ষা করে দেখেছেন দুটি খুন দুটি বন্দুক থেকে হয়েছিল। রঞ্জনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন ব্রজেশের স্ত্রী রাধা।

```