Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

করোনা: বিভিন্ন দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর জন্য ভারতকে স্যালুট রাষ্ট্রপুঞ্জের প্রধানের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। এই মহামারীর বিরুদ্ধে লড়াই করছে সব দেশ। তার মধ্যে বেশ কিছু দেশ অগ্রনী ভূমিকা নিয়েছে। ভারত যেমন ইতিমধ্যেই একাধিক দেশকে হাইড্রক্সিক্লোরোকুইন ড্রাগ পাঠিয়েছে। এই ড্রাগকে করোনা মো

করোনা: বিভিন্ন দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর জন্য ভারতকে স্যালুট রাষ্ট্রপুঞ্জের প্রধানের

শেষ আপডেট: 18 April 2020 05:53

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। এই মহামারীর বিরুদ্ধে লড়াই করছে সব দেশ। তার মধ্যে বেশ কিছু দেশ অগ্রনী ভূমিকা নিয়েছে। ভারত যেমন ইতিমধ্যেই একাধিক দেশকে হাইড্রক্সিক্লোরোকুইন ড্রাগ পাঠিয়েছে। এই ড্রাগকে করোনা মোকাবিলার প্রতিষেধক হিসেবে মনে করা হচ্ছে। এই কারণে ভারতকে স্যালুট করেছেন রাষ্ট্রপুঞ্জের জেনারেল সেক্রেটারি অ্যান্টোনিও গুটেরেস। শুক্রবার সাংবাদিক সম্মেলনে গুটেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, “করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন সেক্রেটারি জেনারেল। তার মানে যে দেশের সামর্থ্য আছে, সে যেন অন্য দেশকে সাহায্য করে। যারা এই কাজ করছে তাদের আমরা স্যালুট করছি। ভারত এই পরিস্থিতিতে অনেক দেশকে হাইড্রক্সিক্লোরোকুইন ড্রাগ পাঠাচ্ছে। এই কারণে ভারতকেও স্যালুট করেছেন সেক্রেটারি জেনারেল।” অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইনই যে কোভিড ১৯-এর প্রতিষেধক হয়ে উঠতে পারে সে ব্যাপারে আশাবাদী ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইতিমধ্যেই আমেরিকায় ১৫০০ করোনা আক্রান্ত রোগীর শরীরে এই ভাইরাস প্রয়োগ করে দেখা হচ্ছে। বিশ্বে হাইড্রক্সিক্লোরোকুইন ড্রাগ সবথেকে বেশি তৈরি হয় ভারতে। তাই আমেরিকা-সহ একাধিক দেশ ভারতের কাছে এই ড্রাগ সরবরাহের আর্জি জানিয়েছিল। কিন্তু প্রথমে এই পরিস্থিতিতে দেশের কথা ভেবে এই ড্রাগ সরবরাহে নিষেধাজ্ঞা জানায় কেন্দ্র। যদিও তারপরে ট্রাম্পের হুশিয়ারিতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ভারতের তরফে জানানো হয়, দেশের প্রয়োজনের থেকে বেশি হাইড্রক্সিক্লোরোকুইন রয়েছে। অতিরিক্ত বিক্রি করা হচ্ছে। জানা গিয়েছে, বিশ্বের ৫৫টি দেশে এই ড্রাগ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিছু দেশকে বিক্রি করা হবে। কিছু দেশকে আবার অনুদান হিসেবে দেওয়া হবে। ইতিমধ্যেই আমেরিকা, মরিশাস ও সিসিলিতে এই ড্রাগ পাঠানো হয়েছে। এখনও যেসব দেশে তা পাঠানো হবে, সেগুলি হল জাম্বিয়া, ডমিনিকান রিপাব্লিক, মাদাগাস্কার, উগান্ডা, বুরকিনা ফাসো, নিগার, মালি, কঙ্গো, মিশর, কাজাখস্তান, ইকুয়েডর, জামাইকা, সিরিয়া, ইউক্রেন, চাদ, জিম্বাবয়ে, ফ্রান্স, জর্ডন, কেনিয়া, নেদারল্যান্ড, নাইজেরিয়া, ওমান, পেরু প্রভৃতি। এছাড়াও প্রতিবেশী দেশ আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ, নেপাল, মলদ্বীপ, শ্রীলঙ্কা ও মায়ানমারেও পাঠানো হবে এই হাইড্রক্সিক্লোরোকুইন। আর সেই কারণেই ভারতকে স্যালুট জানালেন রাষ্ট্রপুঞ্জের প্রধান।

```