Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মহারাষ্ট্রের হাসপাতালে পুড়ে মারা গেল ১০ সদ্যোজাত, 'হদয় বিদারক' বললেন প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে বিধ্বংসী আগুন লেগেছে মহারাষ্ট্রের হাসপাতালে। আগুন পুড়ে মারা গিয়েছে ১০ সদ্যোজাত। আগুন লাগার পরে অন্তত সাত সদ্যোজাতকে বের করে আনা হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে ৯০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের ভান্ডারা জেল

মহারাষ্ট্রের হাসপাতালে পুড়ে মারা গেল ১০ সদ্যোজাত, 'হদয় বিদারক' বললেন প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 9 January 2021 02:41

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে বিধ্বংসী আগুন লেগেছে মহারাষ্ট্রের হাসপাতালে। আগুন পুড়ে মারা গিয়েছে ১০ সদ্যোজাত। আগুন লাগার পরে অন্তত সাত সদ্যোজাতকে বের করে আনা হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে ৯০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায়। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, হাসপাতালের এক সিভিল সার্জেন প্রমোদ খান্ডাতে জানিয়েছেন, “শুক্রবার রাত ২টো নাগাদ আগুন লাগে ওই হাসপাতালে। ভান্ডারা জেলা জেনারেল হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিট বা এসএনসিইউতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে সাত শিশুকে সেখান থেকে বের করে আনা হয়। কিন্তু আগুনে পুড়ে ১০ সদ্যোজাতর মৃত্যু হয়েছে।” সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, প্রতিটি শিশুরই বয়স এক মাস থেকে তিন মাসের মধ্যে ছিল। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল। হাসপাতাল সূত্রে খবর, গভীর রাতে আগুন লাগায় অনেক বেশি কর্মী সেই সময় হাসপাতালে ছিলেন না। কিন্তু যাঁরা ছিলেন তাঁরা শিশুদের বের করে আনার চেষ্টা করেন। ফলে সাতজনকে বের করে আনা সম্ভব হয়। সঙ্গ সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে ততক্ষণে আগুনে পুড়ে ১০ সদ্যোজাতর মৃত্যু হয়েছে। এই ঘটনার পরে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃত শিশুদের পরিবার। তাঁদের অভিযোগ, সিক নিউবর্ন কেয়ার ইউনিটে যে ধরনের সুরক্ষা বন্দোবস্ত থাকা উচিত তা ছিল না। সেই সঙ্গে হাসপাতালে কর্মীর সংখ্যাও অনেক কম ছিল। নইলে সঙ্গে সঙ্গে বাচ্চাদের বের করে আনা যেত। এই ঘটনায় যাদের গাফিলতি রয়েছে তাদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। অবশ্য এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে হাসপাতালের তরফে কোনও মন্তব্য করা হয়নি। মহারাষ্ট্র সরকারও এই বিষয়ে এখনও অবধি কোনও মন্তব্য করেনি। তবে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

```