Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রাজধানী এক্সপ্রেসে টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মীরা হাতে শ্লীলতাহানির শিকার ছাত্রী

দ্য ওয়াল ব্যুরো: রাজধানী এক্সপ্রেসে শ্লীলতাহানির শিকার হলেন এক ছাত্রী। ট্রেনের টিকিট পরীক্ষক ও এক প্যান্ট্রি কর্মীর হাতে শ্লীলতাহানির শিকার হন তিনি। ঘটনাটি ঘটেছে দিল্লি রাঁচি রাজধানী এক্সপ্রেসে। এই ঘটনা মঙ্গলবার টুইট করে জানান তাঁর সঙ্গে থ

রাজধানী এক্সপ্রেসে টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মীরা হাতে শ্লীলতাহানির শিকার ছাত্রী

শেষ আপডেট: 7 August 2019 10:00

দ্য ওয়াল ব্যুরো: রাজধানী এক্সপ্রেসে শ্লীলতাহানির শিকার হলেন এক ছাত্রী। ট্রেনের টিকিট পরীক্ষক ও এক প্যান্ট্রি কর্মীর হাতে শ্লীলতাহানির শিকার হন তিনি। ঘটনাটি ঘটেছে দিল্লি রাঁচি রাজধানী এক্সপ্রেসে। এই ঘটনা মঙ্গলবার টুইট করে জানান তাঁর সঙ্গে থাকা আরেক ছাত্রী। তিনি অভিযোগ করেন, ওই প্যান্ট্রি কর্মী খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। ফলে অচেতন হয়ে পড়েন ওই ছাত্রী। তারপরেই দুজনে মিলে শ্লীলতাহানি করেন তাঁর। রেলমন্ত্রককে ট্যাগ করে টুইটে ওই ছাত্রী লেখেন, "আমার সামনেই ওই ছাত্রীকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে দেওয়া হয়। তারপর দুজনে মিলে শ্লীলতাহানি করেন। এই ঘটনায় এফআইআর না করা হলে কি রেলমন্ত্রক কোনও ব্যবস্থা নেবে। নাকি ওই কর্মীরা এ ভাবে আরও যাত্রীদের সঙ্গে এই কাজ করবেন।" টুইটে তিনি জানিয়েছেন, এই ঘটনার পর থেকে খুব ভয়ের মধ্যে রয়েছেন ওই ছাত্রী। এই ঘটনার পরেই জিআরপির কাছে অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী। রেল দফতরের তরফে টুইটে উত্তর দেওয়া হয়েছে, "এই ঘটনার জন্য আমরা খুবই দুঃখিত। আমরা ওই টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মীকে চিহ্নিত করেছি। তাঁদের তদন্তের জন্য ডাকা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।" এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাঁচির ডিআরএম।

```