Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পানজিমে সম্পন্ন পরির্করের শেষকৃত্য, যোগ দিলেন মোদী-নির্মলা সীতারমন

দ্য ওয়াল ব্যুরো: সোমবার গোয়ার মিরামার বিচে সম্পন্ন হয়েছে মনোহর পরির্করের শেষকৃত্য। বর্ষীয়ান এই রাজনৈতিক নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এ দিন পানজিমে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনও। পরির্করে

পানজিমে সম্পন্ন পরির্করের শেষকৃত্য, যোগ দিলেন মোদী-নির্মলা সীতারমন

শেষ আপডেট: 18 March 2019 14:26

দ্য ওয়াল ব্যুরো: সোমবার গোয়ার মিরামার বিচে সম্পন্ন হয়েছে মনোহর পরির্করের শেষকৃত্য। বর্ষীয়ান এই রাজনৈতিক নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এ দিন পানজিমে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনও। পরির্করের পরিবারের সঙ্গেও কথাবার্তা বলেন তাঁরা। এসেছিলেন, দেশের প্রথম সারির অনেক নেতা। রাষ্ট্রীয় মর্যাদায় এ দিন সম্পন্ন হয়েছে মনোহর পরির্করের শেষকৃত্য। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মিনামার বিচে হাজির হয়েছিলেন কয়েক হাজার লোক।   দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকর। বয়স হয়েছিল ৬৩ বছর। প্যানক্রিয়াসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। গত একবছর ধরেই চলছিল চিকিৎসা। গোয়া, দিল্লি, মুম্বই এবং নিউ ইয়র্কের একাধিক হাসপাতালে চলেছিল তাঁর চিকিৎসা। শনিবার সকালেই চিকিৎসকরা জানিয়েছিলেন শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে মনোহর পরির্করের। এরপর রবিবার সন্ধ্যায় মারা যান তিনি। জানা গিয়েছে, পানজিমে ছেলের বাড়িতেই মারা যান মনোহর পরির্কর। তাঁর মৃত্যুর পর সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। বন্ধ ছিল গোয়ার সমস্ত স্কুল-কলেজ। এক বছর আগে থেকেই অসুস্থতার কারণে একাধিক বার তাঁর পদে থাকা-না-থাকা নিয়ে জল্পনা ছড়িয়েছে। কিন্তু রাজ্য বিজেপি অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছিল, মন্ত্রিত্বে তাঁকেই রাখা হবে। সম্প্রতি, অসুস্থ অবস্থাতেই নাকে নল লাগিয়ে বাজেট পেশ থেকে শুরু করে সব কাজ করেছেন পর্রিকর। জানুয়ারি মাসে গোয়ায় একটি ব্রিজের উদ্বোধনও করেন তিনি।

```