Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

শাহরুখ, আপনিও তো জামিয়ায় পড়েছেন, কিছু তো বলুন

দ্য ওয়াল ব্যুরো: জামিয়া মিলিয়া নিয়ে বলিউড যে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে, তা বোঝা গিয়েছিল সোমবার দুপুর থেকেই। একদল অভিনেতা সরব হয়েছিলেন প্রতিবাদে। আর একদল কোনও অবস্থান স্পষ্ট না করে নীরব থেকেছেন। এবার সেই নীরব থাকা নিয়েই বলিউডের বাদশা শাহরুখ খানক

শাহরুখ, আপনিও তো জামিয়ায় পড়েছেন, কিছু তো বলুন

শেষ আপডেট: 18 December 2019 14:31

দ্য ওয়াল ব্যুরো: জামিয়া মিলিয়া নিয়ে বলিউড যে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে, তা বোঝা গিয়েছিল সোমবার দুপুর থেকেই। একদল অভিনেতা সরব হয়েছিলেন প্রতিবাদে। আর একদল কোনও অবস্থান স্পষ্ট না করে নীরব থেকেছেন। এবার সেই নীরব থাকা নিয়েই বলিউডের বাদশা শাহরুখ খানকে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিলেন রেডিও জকি রোশন আব্বাস। রোশন এদিন টুইট করে লিখেছেন, “শাহরুখ, আপনিও তো জামিয়ায় পড়েছেন, কিছু তো বলুন!” নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর পুলিশে ‘হামলা’র ঘটনা নিয়ে সরগরম রাজনীতির ময়দান। উত্তপ্ত সোশ্যাল মিডিয়াও। কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শাহরুখ খান মুখ না খোলায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। এদিন রোশন আব্বাস সরাসরি শাহরুখকে মেনশন করে টুইট করেন। যদিও তারপরও শাহরুখের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও নীরবতাই বজায় রাখা হয়েছে। https://twitter.com/roshanabbas/status/1206818546677735424 রোশন এবং শাহরুখ দু’জনেই জামিয়া মিলিয়ার গণজ্ঞাপন বিভাগের প্রাক্তনী। রবিবার মধ্যরাতের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল দেশে। দক্ষিণ ভারত  থেকে কলকাতা—একের পর এক শহরে মাঝরাতের রাস্তার দখল নিয়েছিল ছাত্রদের মিছিল। আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, পরিণীতি চোপড়া, ফারহান আখতার, অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, রীতেশ দেশমুখ, কঙ্কনা সেনশর্মার মতো তারকারা তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন ছাত্রদের উপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে। বিজেপি তথা নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ অভিনেতা বলে পরিচিত অক্ষয় কুমারকে নিয়ে নতুন জল্পনা তৈরি হয়। ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে একটি টুইটে অক্ষয়ের লাইক নিয়ে হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। যদিও পরে ঢোঁক গিলে অক্ষয় বলেন, “আমি ভুল করে লাইক দিয়ে ফেলেছিলাম।” কিন্তু শাহরুখ, আমির আর সলমন—এই তিন খানের নীরবতা নিয়ে প্রশ্ন উঠছিল। এদিন সেটাকেই আরও খুঁচিয়ে দিলেন রোশন। এখন দেখার এই ঘটনা থিতিয়ে যাওয়া পর্যন্ত নীরবই থাকবেন কিং খান নাকি মুখ খুলবেন মন্নতের বাসিন্দা!

```