Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভারতে মাইনে বাড়তে পারে এশিয়ায় সবথেকে বেশি হারে, চিন-জাপানের থেকেও বেশি

দ্য ওয়াল ব্যুরো: গত ছ'বছরের মধ্যে সবথেকে ভয়ঙ্কর অবস্থায় দেশের অর্থনীতির। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিক তথা জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট অভ্যন্তরীণ উৎপাদন তথা জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে মাত্র সাড়ে ৪ শতাংশ। মুদ্রাস্ফীতি গ্র

ভারতে মাইনে বাড়তে পারে এশিয়ায় সবথেকে বেশি হারে, চিন-জাপানের থেকেও বেশি

শেষ আপডেট: 2 December 2019 10:42

দ্য ওয়াল ব্যুরো: গত ছ'বছরের মধ্যে সবথেকে ভয়ঙ্কর অবস্থায় দেশের অর্থনীতির। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিক তথা জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট অভ্যন্তরীণ উৎপাদন তথা জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে মাত্র সাড়ে ৪ শতাংশ। মুদ্রাস্ফীতি গ্রাস করেছে অর্থনীতিকে। কিন্তু এর মধ্যেও ২০২০ সালে ভারতের বেতন বৃদ্ধির পরিমাণ অনুমান করা হচ্ছে ৯.২ শতাংশ। এমনটা জানিয়েছে কর্ন ফেরি গ্লোবাল স্যালারি ফোরকাস্ট। কর্ন ফেরি গ্লোবাল স্যালারি ফোরকাস্টে বলা হয়েছে, গত বছর এই বেতন বৃদ্ধির পরিমাণ ছিল ১০ শতাংশ। এবার তা ০.৮ শতাংশ কমেছে। অবশ্য ৯.২ শতাংশ বেতন বৃদ্ধি হলেও প্রকৃত মজুরি বৃদ্ধির পরিমাণ হবে মাত্র ৫.১ শতাংশ। কারণ, মুদ্রাস্ফীতি। বেতন যে হারে বাড়বে তার থেকে মুদ্রাস্ফীতির হার বাদ দিলে প্রকৃত মজুরি বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করা যায়। এই রিপোর্টে বলা হয়েছে, বেতন বৃদ্ধির পরিমাণ এশিয়ার মধ্যে ভারতেই সবথেকে বেশি হবে ২০২০ সালে। অর্থাৎ চিন, জাপান সহ এশিয়ার উন্নত দেশগুলির তুলনাতেও ভারতে বেতন বৃদ্ধির হার বেশি হবে। কর্ন ফেরি ইন্ডিয়ার চেয়ারম্যান ও রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর নভনীত সিং জানিয়েছেন, "বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির মধ্যেও ভারতে মৌলিক অর্থনৈতিক বিষয়গুলো মজবুত রয়েছে। দেশিয় সংস্থাগুলি সতর্ক থেকেও তাই ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে চলছে। তাই বেতন বৃদ্ধি এই হারে বাড়ার আশা রয়েছে।" এই সংস্থার অ্যাসোসিয়েট ক্লায়েন্ট পার্টনার রুপক চৌধরী জানিয়েছেন, "ভারতের বেতন বৃদ্ধির পরিমাণ ২০২০ সালে ৯.২ শতাংশ এবং মুদ্রাস্ফীতি ৪.১ শতাংশ হওয়ায় প্রকৃত মজুরি বৃদ্ধির পরিমাণ হবে ৫.১ শতাংশ, যা পৃথিবীতে সর্বাধিক।" এই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বজুড়ে ২০২০ সালে বেতন বৃদ্ধির পরিমাণ হবে ৪.৯ শতাংশ। কিন্তু বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতিও বাড়বে ২.৮ শতাংশ। ফলে প্রকৃত মজুরি বৃদ্ধি দাঁড়াবে ২.১ শতাংশে। অন্যদিকে ২০২০ সালে এশিয়াতে গড় বেতন বৃদ্ধির পরিমাণ হবে ৫.৩ শতাংশ। ২.২ শতাংশ মুদ্রাস্ফীতি হওয়ায় এশিয়াতে প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে গড়ে ৩.১ শতাংশ হারে।

আরও পড়ুন জিডিপি -র অধোগতি: কোন পথে আমাদের অর্থনীতি ?

এশিয়ার দেশগুলির মধ্যে বেতন বৃদ্ধির পরিমাণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া ( ৮.১ শতাংশ )। তারপর রয়েছে চিন ( ৬ শতাংশ ), মালয়েশিয়া ( ৫ শতাংশ ), দক্ষিণ কোরিয়া ( ৪.১ শতাংশ ), তাইওয়ান ( ৩.৯ শতাংশ ), জাপান ( ২ শতাংশ ) প্রভৃতি। কর্ন ফেরি সংস্থার কাছে পৃথিবীজুড়ে ১৩০ টি দেশে ২৫ হাজার কোম্পানিতে কর্মরত ২০ মিলিয়নের বেশি চাকরিজীবীর বেতনের রেকর্ড রয়েছে। এই রেকর্ডের উপর ভিত্তি করেই প্রতি বছর এই পরিসংখ্যান বের করে এই সংস্থা।

```