Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরাতে ভাড়া নেবে রেল, টাকা মেটাতে পারে রাজ্যগুলি

দ্য ওয়াল ব্যুরো: ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিক, ছাত্রছাত্রী, তীর্থযাত্রীদের ফেরাতে গতকাল, মে দিবস থেকেই বিশেষ ট্রেন চালাতে শুরু করেছে রেল। শুক্রবার বিস্তারিত গাইডলাইন দিয়ে রেলমন্ত্রক জানিয়ে দিয়েছে, ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিক-সহ অন্যান্যদের

ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরাতে ভাড়া নেবে রেল, টাকা মেটাতে পারে রাজ্যগুলি

শেষ আপডেট: 2 May 2020 06:15

দ্য ওয়াল ব্যুরো: ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিক, ছাত্রছাত্রী, তীর্থযাত্রীদের ফেরাতে গতকাল, মে দিবস থেকেই বিশেষ ট্রেন চালাতে শুরু করেছে রেল। শুক্রবার বিস্তারিত গাইডলাইন দিয়ে রেলমন্ত্রক জানিয়ে দিয়েছে, ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিক-সহ অন্যান্যদের ফেরাতে ভাড়া নেওয়া হবে। তাতে স্লিপার ক্লাসের ভাড়ার সঙ্গে যুক্ত হবে আরও ৫০ টাকা। ৩০ টাকা সুপার ফাস্ট চার্জ এবং ২০ টাকা অন্যান্য চার্জ। রেলমন্ত্রকের তরফে বলা হয়েছে লম্বা দূরত্বে যে ট্রেনগুলি যাবে তাতে যাত্রীদের খাবার এবং পানীয় জল দেওয়া হবে। রাজ্য সরকারগুলি যদি মনে করে তাহলে তারা এই যাত্রীদের ভাড়া মিটিয়ে দিতে পারে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছিল লকডাউনের মধ্যেই ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানো হবে। তবে প্রথমে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকেই বলেছিল, যানবাহনের ব্যবস্থা করতে। কিন্ত একাধিক রাজ্য দাবি জানায় ট্রেন চালানোর। শুক্রবার কেন্দ্র জানায় বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক। ওই নির্দেশিকাতেই বলা হয়, টিকিট থেকে ট্রেনের সূচি ইত্যাদির ব্যাপারে রেলমন্ত্রক বিস্তারিত গাইডলাইন দেবে। শুক্রবার রাতে রেলমন্ত্রক যে গাইডলাইন দিয়েছে তাতে বলা হয়েছে, রাজ্যগুলি যে তালিকা রেলকে দেবে.শুধুমাত্র তাঁদেরই ট্রেনে উঠতে দেওয়া হবে। এর বাইরে অন্য কাউকে কোনও ভাবেই ট্রেনে ওঠানো হবে না। রেলের তরফে বলা হয়েছে, রাজ্যের কাছ থেকে পুরোটা জেনে নিয়েই যেন শ্রমিক বা ছাত্রছাত্রীরা স্টেশনে আসেন। সামাজিক দূরত্ব মেনেই যাত্রীদের আনা হবে বলে জানিয়েছে রেল। গতকাল মোট ছ'টি ট্রেন বিভিন্ন জায়গা থেকে যাত্রা শুরু করেছে। তারমধ্যে রাজস্থানের কোটা থেকে ছাড়া ছাত্রছাত্রীদের ট্রেন রাত ন'টা নাগাদ ঝাড়খণ্ডে পৌঁছয়। গতকাল ঝাড়খণ্ডের উদ্দেশে প্রথম ট্রেনটি রওনা দেয় তেলেঙ্গানা থেকে। কেরলের এর্নাকুলাম থেকে ভুবনেশ্বর আসছে আরও একটি ট্রেন। রেলের তরফে একজন নোডাল অফিসার রাজ্যগুলির সঙ্গে সমন্বয় করছেন। রাজ্যগুলিকেও বলা হয়েছে নোডাল বডি গঠন করে এ ব্যাপারে সমন্বয় রাখতে।

```