Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বুধে জামিন, বিষ্যুদেই সংসদে যাবেন চিদম্বরম

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ১০৬ দিন পর বুধবারই জামিন পেয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। সুপ্রিম কোর্ট এদিন তাঁর জামিন মঞ্জুর করেছে। তারপরই পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম জানিয়ে দিলেন, বৃহস্পতিবারই সংসদের অধিবেশ

বুধে জামিন, বিষ্যুদেই সংসদে যাবেন চিদম্বরম

শেষ আপডেট: 4 December 2019 09:54

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ১০৬ দিন পর বুধবারই জামিন পেয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। সুপ্রিম কোর্ট এদিন তাঁর জামিন মঞ্জুর করেছে। তারপরই পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম জানিয়ে দিলেন, বৃহস্পতিবারই সংসদের অধিবেশনে যোগ দেবেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। আদালতের অনুমতি ছাড়া কোথাও যেতে পারবেন না প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আইএনএক্স মিডিয়া দুর্নীতি নিয়েও কোনও মন্তব্য করতে পারবেন না তিনি। এই সব একাধিক শর্তেই জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু কার্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি তাঁর বাবার আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। আইনজীবী জানিয়েছেন, একজন সাংসদ হিসেবে তিনি সংসদের অধিবেশনে যেতেই পারেন এবং রাজনীতি নিয়ে কথা বলতেই পারেন। সিবিআই এবং ইডি—দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থাই চিদম্বরমকে হেফাজতে নিয়েছিল। তবে এই ১০৫ দিনের বেশিরভাগ সময়টাই চিদম্বরম ছিলেন দিল্লির তিহাড় জেলে। মাঝে কয়েকবার অসুস্থও হয়েছিলেন ৭৪ বছর বয়সী এই দক্ষিণী নেতা। চিকিৎসা করাতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লির এইমস হাসপাতালেও। চেন্নাইতে চিকিৎসা করাতে চেয়েছিলেন তিনি। কিন্তু তখন সেই অনুমতি তাঁকে দেয়নি আদালত।

আরও পড়ুন: জামিন পাওয়া সম্মানিত নেতাদের ক্লাবে স্বাগত, চিদম্বরমকে কটাক্ষ বিজেপির

জেলে থাকার সময়েই তাঁর তরফে পরিবার টুইট করত। সে সব টুইটে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আর্থিক অব্যবস্থার অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। জিডিপি কমে যাওয়া, শিল উৎপাদনে ধাক্কা, শেয়ার বাজারের পতন—একাধিক ইস্যুতে তোপ দেগেছেন এই ১০৫ দিনে। অনেকের মতে, সংসদে হাজির হয়েও এসব নিয়ে সরব হবেন তামিলনাড়ুর সাংসদ। একই সঙ্গে পর্যবেক্ষকদের মতে, চিদম্বরম সংসদে গেলেই হট্টগোল করবেন বিজেপি সাংসদরাও। দুর্নীতির অভিযোগ তুলে কোণঠাসা করতে চাইবেন তাঁকে। সব মিলিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী বৃহস্পতিবার যদি শেশমেশ সংসদে যান, তাহলে বেশ কিছু ঘটনা ঘটতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

```