Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জেলে থাকা চিদম্বরমের টুইট, ‘মানুষ আমাকে প্রশ্ন করছে...’

দ্য ওয়াল ব্যুরো: আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের নির্দেশে আপাতত দিল্লির তিহাড় জেলে বন্দি প্রাক্তন অর্থমন্ত্রী। কিন্তু সোমবার টুইট করলেন তিনি। তাতে ঘুরিয়ে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী সরকারকেই। ওই টুইটে বর্ষীয়ান কংগ্রেস ন

জেলে থাকা চিদম্বরমের টুইট, ‘মানুষ আমাকে প্রশ্ন করছে...’

শেষ আপডেট: 9 September 2019 09:51

দ্য ওয়াল ব্যুরো: আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের নির্দেশে আপাতত দিল্লির তিহাড় জেলে বন্দি প্রাক্তন অর্থমন্ত্রী। কিন্তু সোমবার টুইট করলেন তিনি। তাতে ঘুরিয়ে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী সরকারকেই। ওই টুইটে বর্ষীয়ান কংগ্রেস নেতা লিখেছেন, “আমি আমার পরিবারকে অনুরোধ করেছিলাম, আমার হয়ে এই টুইট করার জন্য- মানুষ আমায় প্রশ্ন করছেন, যে ঘটনাটা ঘটেছে বলে দাবি করা হচ্ছে (পড়ুন আইএনক্স মিডিয়াকে বিদেশি লগ্নিতে ছাড়পত্র দেওয়া), তার সঙ্গে প্রায় এক ডজন অফিসার জড়িয়ে ছিলেন। তাহলে কেন শুধু আপনাকে গ্রেফতার করা হল? আপনি শেষ সইটা করেছিলেন বলে?” প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটার হ্যান্ডল থেকে আরও লেখা হয়েছে, “কোনও অফিসার কোনও ভুল করেননি। আমি চাই না তাঁদের কাউকে গ্রেফতার করা হোক।” পর্যবেক্ষকদের মতে, চিদম্বরম এই টুইট করে বোঝাতে চেয়েছেন তিনি যা করেছেন এফআইপিবি-র সুপারিশেই করেছেন। এবং তদান্তীন এফআইপিবি-র অফিসারদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও বিদেশি লগ্নিতে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল না। তাঁদের মতে, পোড় খাওয়া এই রাজনীতিক বোঝাতে চেয়েছেন, এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে মামলা করাটাই ভিত্তিহীন। আপাতত ১৪ দিনের জেল হেফাজতের বেশ কয়েকদিন কেটে গিয়েছে। কখনও শুনানি শেষে বেরিয়ে হাতের পাঞ্জা দেখিয়ে কেন্দ্রীয় সরকারকে জিডিপি নিয়ে কটাক্ষ করেছেন, কখনও তিহাড় যাওয়ার জন্য গাড়িতে ওঠার আগে বলেছেন, “আমার এখন একটাই চিন্তা। সেটা হচ্ছে দেশের অর্থনীতি।” প্রথম থেকেই চিদম্বরম বলছেন, রাজনৈতিক প্রতিহংসা চরিতার্থ করছে কেন্দ্র। এ দিন পরিবারের লোকজনকে দিয়ে টুইট করিয়ে তিনি বোঝাতে চাইলেন, এটা আসলে ষড়যন্ত্রই। তাঁকে রাজনৈতিক উদ্দেশেই কাঠগড়ায় তোলা হয়েছে।

```