Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দুর্ঘটনায় মৃত ভিখিরির ঝুপড়িতে ১০ লক্ষ টাকার সম্পত্তি, হতবাক পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিলেন বিরজু চন্দ্র আজাদ। গোভান্ডি স্টেশনে ভিক্ষে করতেন তিনি। বিরজুর কোনও আত্মীয় আছেন কিনা তা দেখতে তাঁর এক কামরার ঝুপড়িতে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যাঙ্কে ও বাড়িতে জমানো তাঁর

দুর্ঘটনায় মৃত ভিখিরির ঝুপড়িতে ১০ লক্ষ টাকার সম্পত্তি, হতবাক পুলিশ

শেষ আপডেট: 7 October 2019 08:49

দ্য ওয়াল ব্যুরো: রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিলেন বিরজু চন্দ্র আজাদ। গোভান্ডি স্টেশনে ভিক্ষে করতেন তিনি। বিরজুর কোনও আত্মীয় আছেন কিনা তা দেখতে তাঁর এক কামরার ঝুপড়িতে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যাঙ্কে ও বাড়িতে জমানো তাঁর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ টাকার বেশি। এই পরিমাণ সম্পত্তি দেখে অবাক হচ্ছেন প্রতিবেশীরাও। বৃহস্পতিবার গোভান্ডি স্টেশনের কাছে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন বিরজু। তাঁর পরিচয় জানার পর পুলিশ তাঁর ঠিকানা পান। সেইমতো গোভান্ডি বস্তির এক কামরার এক ঝুপড়িতে গিয়ে পৌঁছয় পুলিশ। প্রতিবেশীরা জানান, সেখানে একাই থাকতেন বিরজু। কোনও আত্মীয়র ঠিকানা আছে কিনা তা দেখার জন্য ভিতরে যায় পুলিশ। তারপরেই তারা হতবাক। পুলিশ সূত্রে খবর, ঘরের ভিতর প্লাস্টিকের বালতি ভর্তি শুধু কয়েন ছিল। বেশ কয়েকজন পুলিশ কর্মী অনেক ঘণ্টা গোনার পর দেখেন সেখানে দেড় লক্ষ টাকার কয়েন রয়েছে। এ ছাড়া বাড়ির ভিতরে বিরজুর ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড পাওয়া যায়। একটা প্লাস্টিকের ভিতরে ব্যাঙ্কের কিছু কাগজ ছিল। সেই কাগজ দেখে খবর নিয়ে পুলিশ জানতে পারে ব্যাঙ্কে বিরজুর ৮ লক্ষ ৭৭ হাজার টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। অর্থাৎ তাঁর সম্পত্তির পরিমাণ দশ লক্ষ টাকারও বেশি। এই খবর পেয়ে অবাক হয়ে যান বিরজুর প্রতিবেশীরাও। ভিক্ষে করে কীভাবে এত টাকা বিরজু করল সেটাই বুখতে পারছেন না তাঁরা। পুলিশ খোঁজ করছে বিরজুর কোনও আত্মীয় রয়েছেন কিনা। তাহলে অন্তত তাঁর জমানো টাকার সুরাহা করা সম্ভব হবে।  

```