ফোর্বস তালিকায় দেশের ধনীতম মুকেশ আম্বানি, আট ধাপ এগিয়ে দু'নম্বরে গৌতম আদানি
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে। তার প্রভাব পড়েছে ভারতীয় শিল্পপতিদের উপরেও। ২০১৯ সালের ফোর্বস তালিকা অনুযায়ী ভারতীয় শিল্পপতিদের মোট সম্পত্তির পরিমাণ ৮ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু তারপরেও দেশের ধনী ব্যক্তিদের তালিকায় এক নম্বরেই থ
শেষ আপডেট: 12 October 2019 06:58
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে। তার প্রভাব পড়েছে ভারতীয় শিল্পপতিদের উপরেও। ২০১৯ সালের ফোর্বস তালিকা অনুযায়ী ভারতীয় শিল্পপতিদের মোট সম্পত্তির পরিমাণ ৮ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু তারপরেও দেশের ধনী ব্যক্তিদের তালিকায় এক নম্বরেই থাকলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। আট ধাপ এগিয়ে দশ নম্বর থেকে দ্বিতীয় স্থানে এসে পৌঁছেছেন শিল্পপতি গৌতম আদানি।
ফোর্বস ২০১৯ সালের ভারতীয় ধনীদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দেখা যাচ্ছে ৫১.৪ বিলিয়ন ডলার উপার্জনের ভিত্তিতে নিজেকে এক নম্বরেই ধরে রেখেছেন মুকেশ আম্বানি। ১৫.৭ বিলিয়ন ডলার মূল্যের সম্পত্তির অধিকারী হিসাবে শিল্পপতি গৌতম আদানি এগিয়ে এসেছেন দ্বিতীয় স্থানে।
ফোর্বসের তরফে জানানো হয়েছে, "গত বছরের তালিকা থেকে ৯ জন সদস্য বাদ পড়েছেন। তার মধ্যে অন্যতম হলেন টেকনো টাইকুন আজিম প্রেমজি। তিনি ধনীদের তালিকায় দ্বিতীয় স্থান থেকে ১৭ নম্বর স্থানে নেমে গিয়েছেন। সেখানেই আট ধাপ এগিয়েছেন গৌতম আদানি।"
ফোর্বস আরও জানিয়েছে, "মুকেশ আম্বানি এই নিয়ে টানা ১২ বছর ধনীতম ভারতীয় হিসাবে নিজের জায়গা ধরে রেখেছেন । তিনি তাঁর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তিন বছরের পুরানো টেলিযোগাযোগ ইউনিট জিও আনার মাধ্যমে নিজের সম্পত্তিতে ৪.১ বিলিয়ন ডলার যুক্ত করেছেন। ৩৪০ মিলিয়ন গ্রাহকের মাধ্যমে জিও
ভারতের অন্যতম বৃহত্তম মোবাইল পরিষেবা সংস্থা হয়ে উঠেছে"।
ফোর্বসের তালিকা অনুযায়ী অশোক লেল্যান্ডের মালিক হিন্দুজা ভাইরা ১৫.৬ বিলিয়ন ডলার উপার্জনের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন
সাপুরজি পালনজি গ্রুপের পালনজি মিস্ত্রি। তাঁর সম্পত্তির পরিমাণ
১৫ বিলিয়ন ডলার। পাঁচ নম্বরে ১৪.৮ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে রয়েছেন কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মালিক উদয় কোটাক। ষষ্ঠ স্থানে রয়েছেন এইচসিএল টেকনোলজিসের শিব নদার যাঁর উপার্জন ১৪.৪ বিলিয়ন ডলার।
ফোর্বসের এই বছরের তালিকায় নতুন ছ'জন জায়গা করে নিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন বাইজুর প্রতিষ্ঠাতা ও সিইও বাইজু রবিন্দ্রন। ১.৯১ বিলিয়ন ডলার উপার্জন নিয়ে তালিকায় ৭২ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। বাকিরা হলেন
হলদিরাম স্ন্যাকসের মালিক মনোহর লাল ও মধুসূদন আগরওয়াল, জাচরার মালিক রাজেশ মেহরা এবং অ্যাস্ট্রাল পল টেকনিকের মালিক সন্দীপ ইঞ্জিনিয়ার।
পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%90%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%97%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-2/