Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

খিদের জ্বালায় মরিয়া, খাবার, জল লুঠ করছেন ভিন রাজ্যের শ্রমিকরা

দ্য ওয়াল ব্যুরো: খিদের জ্বালা হয়তো একই বলে। যেখানে কেউ স্থান, কাল, পাত্র দেখেন না, শুধুই চেষ্টা করেন যে করেই হোক নিজের বা নিজের পরিবারের মুখে খাবার তুলে দেবেন। আর এই চেষ্টায় আইনবিরুদ্ধ কাজও করে ফেলেন তাঁরা। সেই ছবিই দেখা গেল পুরনো দিল্লি

খিদের জ্বালায় মরিয়া, খাবার, জল লুঠ করছেন ভিন রাজ্যের শ্রমিকরা

শেষ আপডেট: 24 May 2020 03:33

দ্য ওয়াল ব্যুরো: খিদের জ্বালা হয়তো একই বলে। যেখানে কেউ স্থান, কাল, পাত্র দেখেন না, শুধুই চেষ্টা করেন যে করেই হোক নিজের বা নিজের পরিবারের মুখে খাবার তুলে দেবেন। আর এই চেষ্টায় আইনবিরুদ্ধ কাজও করে ফেলেন তাঁরা। সেই ছবিই দেখা গেল পুরনো দিল্লি স্টেশনে। সেখানে খিদের জ্বালায় খাবার লুঠ করলেন ভিন রাজ্যের শ্রমিকরা। ঘটনাটি শুক্রবার ঘটেছে। কিন্তু তার একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বাড়ি ফেরার জন্য শ্রমিক স্পেশ্যাল ট্রেনে উঠছেন শ্রমিকরা। হঠাৎ একটি খাবার ও জলভর্তি ঠেলাগাড়ি নিয়ে সেখানে আসেন এক রেলকর্মী। সেই খাবার ও জল শ্রমিকদের জন্যই ছিল। কিন্তু ট্রেনে তোলার আগেই সেই গাড়ি ঘিরে দাঁড়িয়ে পড়েন শ্রমিকরা। তারপরে শুরু হয় লুঠ। ভিডিওতে দেখা যাচ্ছে, চারটি কার্টুনের মধ্যে চিপস, বিস্কুট ও জল রয়েছে। মুহুর্তের মধ্যে তা লুঠ হয়ে যায়। এমনকি একে অন্যের হাত থেকে খাবার ও জল ছিনিয়ে নিতেও দেখা যায় শ্রমিকদের। তারপর সেখান থেকে পালিয়ে যান তাঁরা। ঘটনাস্থলে কোনও পুলিশকর্মীর দেখা মেলেনি। এই ছবিটা অবশ্য নতুন নয়। দেশজুড়ে লক ডাউন ঘোষণা করার পর থেকে সবথেকে সমস্যায় রয়েছেন এই ভিন রাজ্যের শ্রমিকরা। কাজ বন্ধ। থাকার আশ্রয় নেই। খাবার জুটছে না। রাজ্য সরকারগুলির তরফে থাকা খাওয়ার ব্যবস্থা করলেও তা পর্যাপ্ত নয়। ফলে হেঁটে কিংবা সাইকেলে বাড়ি ফেরার চেষ্টা করতে থাকেন শ্রমিকরা। রাজ্য সরকারগুলির অনুরোধের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাস ও ট্রেনের অনুমতি দিলেও এখনও হাজার হাজার শ্রমিক পায়ে হেঁটে বা অন্য উপায়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। তার খেসারতও দিতে হচ্ছে। কেউ না খেতে পেয়ে বা ক্লান্তিতে মারা যাচ্ছেন, তো কেউ আবার দুর্ঘটনার শিকার হচ্ছেন। শ্রমিক স্পেশ্যাল ট্রেনগুলিতেও বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। গতকাল উত্তরপ্রদেশে পচা খাবারের অভিযোগ তুলে লাইনে নেমে বিক্ষোভ দেখান শ্রমিকরা। কয়েক দিন আগে মধ্যপ্রদেশে ট্রেনের মধ্যেই খাবার নিয়ে লড়াই বাঁধে শ্রমিকদের মধ্যে। খিদের এই জ্বালা ফের একবার দেখা গেল পুরনো দিল্লি স্টেশনে।

```