Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ট্রেনের যাত্রাপথে সমস্ত শ্রমিককে খাবার দিচ্ছে কেরল সরকার

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশা হোক বা বিহার, ঝাড়খণ্ড হোক বা উত্তরপ্রদেশ, ঘরমুখী যে শ্রমিকরা কেরল থেকে ট্রেনে উঠছেন, তাঁদের হাতে গোটা যাত্রাপথের খাবার এবং পানীয় জল দিচ্ছে সেই রাজ্যের সরকার। রবিবার একাধিক ট্রেনে প্রায় সাত হাজার শ্রমিক ফিরছেন কেরল থে

ট্রেনের যাত্রাপথে সমস্ত শ্রমিককে খাবার দিচ্ছে কেরল সরকার

শেষ আপডেট: 3 May 2020 04:22

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশা হোক বা বিহার, ঝাড়খণ্ড হোক বা উত্তরপ্রদেশ, ঘরমুখী যে শ্রমিকরা কেরল থেকে ট্রেনে উঠছেন, তাঁদের হাতে গোটা যাত্রাপথের খাবার এবং পানীয় জল দিচ্ছে সেই রাজ্যের সরকার। রবিবার একাধিক ট্রেনে প্রায় সাত হাজার শ্রমিক ফিরছেন কেরল থেকে। তিরুঅনন্তপুরম থেকে কোঝিকোর যে স্টেশন থেকেই ট্রেন ছাড়ুক, আইআরসিটিসির মাধ্যমে শ্রমিকদের হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছে কেরল। প্রতিটি স্টেশনে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের। কেরল সরকারের তরফে বলা হয়েছে, বাসে করে সামাজিক দূরত্ব মেনেই শ্রমিকদের স্টেশনে নিয়ে আসা হচ্ছে। স্টেশনেও যাতে ছ'ফুট দূরত্ব বজায় থাকে তারও ব্যবস্থা করা হয়েছে। দু'দিন আগেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল ভিন্ রাজ্যে থাকা শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরাতে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক। কেন্দ্রের তরফে বলা হয়, শ্রমিকদের ট্রেনের ভাড়া দিতে হবে। একই সঙ্গে কেন্দ্রের তরফে বলা হয়, রাজ্য সরকারগুলি চাইলে সেই ভাড়া মিটিয়ে দিতে পারে। মে দিবসের সকাল থেকেই ভিন্ রাজ্যের শ্রমিকদের নিয়ে যাত্রা শুরু করে বিশেষ ট্রেন। চেন্নাই থেকে প্রথম ট্রেনটি রওনা দেয় ঝাড়খণ্ডের উদ্দেশে। কেরলের এর্নাকুলাম থেকে ওড়িশার ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দেয় দ্বিতীয় ট্রেনটি। কেরল সরকারের তরফে বলা হয়েছে, আগামী সাত-আটদিনে অন্তত ১৪টি ট্রেন কেরল থেকে বিভিন্ন রাজ্যের শ্রমিকদের নিয়ে.রওনা দেবে। তাঁদের প্রত্যেকের খাবারের দায়িত্ব নেবে পিনারাই বিজয়ন সরকার।

```