Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

কেরলের নয়া সিদ্ধান্ত, করোনা রোগীদের ফোনের কল রেকর্ড ব্যবহার করা হবে কনট্যাক্ট ট্রেসিংয়ে

দ্য ওয়াল ব্যুরো: করোনা রুখতে নয়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কোভিড আক্রান্তদের সংস্পর্শে সম্প্রতি কারা এসেছিলেন তা খতিয়ে দেখতে তাঁদের ফোনের কল রেকর্ড ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিজয়ন। কেরলের বাম সরকারের

কেরলের নয়া সিদ্ধান্ত, করোনা রোগীদের ফোনের কল রেকর্ড ব্যবহার করা হবে কনট্যাক্ট ট্রেসিংয়ে

শেষ আপডেট: 13 August 2020 04:13

দ্য ওয়াল ব্যুরো: করোনা রুখতে নয়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কোভিড আক্রান্তদের সংস্পর্শে সম্প্রতি কারা এসেছিলেন তা খতিয়ে দেখতে তাঁদের ফোনের কল রেকর্ড ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিজয়ন। কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রীর কথায়, এটাই একমাত্র বৈজ্ঞানিক পদ্ধতি। কোভিড পজিটিভ যাঁদের ধরা পড়বে তাঁদের মোবাইলের কল রেকর্ড ব্যবহার করার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবারের সাংবাদিক বৈঠকে কেরলের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, “এই কাজ করতে গিয়ে কখনওই কারও ব্যক্তিগত কোনও বিষয়ে নাক গলাবে না পুলিশ। যা ব্যক্তিগত সব কিছুই সুরক্ষিত থাকবে। এ নিয়ে উদ্বেগের কারণ নেই। কল রেকর্ড কেবল ব্যবহার করা হবে কনট্যাক্ট ট্রেসিংয়ের জন্যই।” তিনি জানিয়েছেন, যাঁর পজিটিভ ধরা পড়ছে তিনি এর মধ্যে কোথায় কোথায় গিয়েছিলেন তা খুঁজে বের করা হবে। একটা সময় কোভিড সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণে এনে ফেলেছিল দক্ষিণের রাজ্যটি। কিন্তু পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা এবং আনলক পর্ব শুরু হওয়ার পর সারা দেশের অন্যান্য রাজ্যের মতো কেরলেও কোভিড সংক্রমণ বাড়তে শুরু করে। দু’দিন আগেই সংক্রমণের শীর্ষে থাকা ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কেরল না থাকলেও ওই বৈঠকে মোদী জোর দিয়েছিলেন, ’৭২ ঘণ্টার ফর্মুলা’ মানার জন্য। ৭২ ঘণ্টার ফর্মুলা কী? প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, কারও পজিটিভ ধরা পড়লে, ৭২ ঘণ্টার মধ্যে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের চিহ্নিত করে টেস্ট ও আইসোলেট করতে পারলেই ফল মিলবে। তিনি আরও বলেন, “বিজ্ঞানীরা এই মুহূর্তে এই ৭২ ঘণ্টার ফর্মুলাতেই জোর দেওয়ার কথা বলছেন।” টেস্ট এবং কনট্যাক্ট ট্রেসিং আরও বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। কারণ নমুনা পরীক্ষা ও চিকিৎসা না হলে কোভিডকে রোখা সম্ভব নয়। প্রসঙ্গত করোনা পর্বের শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ট্রিপল টি’ ফর্মুলার কথা বলেছিল। তা হল, ‘টেস্ট, ট্রেসিং এবং ট্রিটমেন্ট।’ যদিও অনেকের মতে, আনলক পর্বে ৭২ ঘণ্টার ফর্মুলা বস্তবায়িত করা কার্যত অসম্ভব। কারণ, যিনি আজকে পজিটিভ হচ্ছেন, তিনি গত ৭২ ঘণ্টায় গণপরিবহণে কার কার সংস্পর্শে এসেছেন তা খুঁজে বের করা মুশকিল। সম্ভবত সে কারণেই কল রেকর্ড ব্যবহারের ভাবনা কেরল সরকারের। যাতে পজিটিভ রোগীর সাম্প্রতিক গতিবিধি এবং সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করা যায়।

```