Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এক সপ্তাহ ধরে নতুন আক্রান্তের সংখ্যায় শীর্ষে ভারত, টেক্কা ব্রাজিল, আমেরিকাকেও, জানাল হু

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু গত কয়েক দিন ধরে এই বৃদ্ধি সাংঘাতিক হারে বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে, গত সাতদিন ধরে নতুন আক্রান্তের সংখ্যা ব্রাজিল ও আমেরিকাকে ছাড়িয়ে শীর্ষস্থানে রয়েছে ভা

এক সপ্তাহ ধরে নতুন আক্রান্তের সংখ্যায় শীর্ষে ভারত, টেক্কা ব্রাজিল, আমেরিকাকেও, জানাল হু

শেষ আপডেট: 12 August 2020 03:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু গত কয়েক দিন ধরে এই বৃদ্ধি সাংঘাতিক হারে বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে, গত সাতদিন ধরে নতুন আক্রান্তের সংখ্যা ব্রাজিল ও আমেরিকাকে ছাড়িয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত। শুধু তাই নয়, হু জানিয়েছে ৪ অগস্ট থেকে ১০ অগস্ট, এই সাতদিন বিশ্বের মোট আক্রান্তের ২৩ শতাংশের বেশি ও মোট মৃত্যুর ১৫ শতাংশের বেশি ভারতে দেখা গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা তৃতীয় স্থানে থাকা ভারতে ৪ থেকে ১০ অগস্টের মধ্যে ৪ লাখ ১১ হাজার ৩৭৯ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে ৬২৫১ জন মারা গিয়েছেন। এই সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা আমেরিকায় মোট ৩ লাখ ৬৯ হাজার ৫৭৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭২৩২ জনের। এই সাতদিনে আক্রান্তের সংখ্যা দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪ হাজার ৫৩৫ জন। মৃত্যু হয়েছে ৬৯১৪ জনের। হু-র দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে গত ৪ অগস্ট আক্রান্ত হয়েছিলেন ৫২ হাজার ৫০ জন। সেদিন আমেরিকায় আক্রান্ত হন ৪৭ হাজার ১৮৩ জন। ব্রাজিলে আক্রান্ত হন ২৫ হাজার ৮০০ জন। ৫ অগস্ট ভারতে আক্রান্ত হয়েছিলেন ৫২ হাজার ৫০৯ জন। সেদিন আমেরিকায় আক্রান্ত হন ৪৯ হাজার ১৫১ জন। ব্রাজিলে আক্রান্ত হন ১৬ হাজার ৬৪১ জন। ভারতে ৬ অগস্ট আক্রান্ত হয়েছিলেন ৫৬ হাজার ২৮২ জন। সেদিন আমেরিকায় আক্রান্ত হন ৪৯ হাজার ৬২৯ জন। ব্রাজিলে আক্রান্ত হন ৫১ হাজার ৬০৩ জন। ৭ অগস্ট ভারতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৫৩৮ জন। সেদিন আমেরিকায় আক্রান্ত হন ৫৩ হাজার ৩৭৩ জন। ব্রাজিলে আক্রান্ত হন ৫৭ হাজার ১৫২ জন। ভারতে ৮ অগস্ট আক্রান্ত হয়েছিলেন ৬১ হাজার ৫৩৭ জন। সেদিন আমেরিকায় আক্রান্ত হন ৫৫ হাজার ৩১৮ জন। ব্রাজিলে আক্রান্ত হন ৫৩ হাজার ১৩৯ জন। ৯ অগস্ট ভারতে আক্রান্ত হয়েছিলেন ৬৪ হাজার ৩৯৯ জন। সেদিন আমেরিকায় আক্রান্ত হন ৬১ হাজার ২৮ জন। ব্রাজিলে আক্রান্ত হন ৫০ হাজার ২৩০ জন। ভারতে ১০ অগস্ট আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৬৪ জন। সেদিন আমেরিকায় আক্রান্ত হন ৫৩ হাজার ৮৯৩ জন। ব্রাজিলে আক্রান্ত হন ৪৯ হাজার ৯৭০ জন। ভারতে টানা চারদিন ধরে আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের বেশি বাড়ার পরে মঙ্গলবার নতুন আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। এই মুহূর্তে ভারতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৬৮ হাজার পেরিয়ে গিয়েছে। ভারতে প্রথম এক লাখ আক্রান্তে পৌঁছতে সময় লেগেছিল ১১০ দিন। ১০ লাখ পেরতে সময় লাগে আরও ৫৯ দিন। ১০ লাখ থেকে ২২ লাখ অর্থাৎ ১২ লাখ আক্রান্ত বেড়েছে মাত্র ২৪ দিনে। অবশ্য সেইসঙ্গে ভারতে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। এই মুহূর্তে দেশে ১৫ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। এই হার প্রায় ৭০ শতাংশ। আরও একটা ভাল খবর হল মৃত্যুহার কমা। এই হার কমতে কমতে ২ শতাংশের নীচে নেমে গিয়েছে। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী ভারতে মৃত্যুহার ১.৯৯ শতাংশ। ভারতে প্রতি ১০ লাখ জনসংখ্যায় নমুনা পরীক্ষার হার অবশ্য আমেরিকা ও ব্রাজিলের থেকে কম। ভারতে প্রতি ১০ লাখে নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৩০০ জনের। আমেরিকায় প্রতি ১০ লাখে নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৮০৩ জনের। ব্রাজিলে এই সংখ্যাটা ৬২ হাজার ২০০।

```