Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

করোনা: হাসপাতালের জানলা দিয়ে চাদর ঝুলিয়ে নামার চেষ্টা, পড়ে মৃত্যু প্রৌঢ়ের

দ্য ওয়াল ব্যুরো: করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি বছর ৫৫-র এক প্রৌঢ়ের মর্মান্তিক মৃত্যু হল হরিয়ানায়। জ্বর হওয়ায় গত ১ এপ্রিল তাঁকে ভর্তি করা হয়েছিল কল্পনা চাওলা মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে। সোমবার ভোর চারটে নাগাদ বেশ কয়েকটি চাদর

করোনা: হাসপাতালের জানলা দিয়ে চাদর ঝুলিয়ে নামার চেষ্টা, পড়ে মৃত্যু প্রৌঢ়ের

শেষ আপডেট: 6 April 2020 08:23

দ্য ওয়াল ব্যুরো: করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি বছর ৫৫-র এক প্রৌঢ়ের মর্মান্তিক মৃত্যু হল হরিয়ানায়। জ্বর হওয়ায় গত ১ এপ্রিল তাঁকে ভর্তি করা হয়েছিল কল্পনা চাওলা মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে। সোমবার ভোর চারটে নাগাদ বেশ কয়েকটি চাদর ও প্লাস্টিককে লম্বা করে বেঁধে হাসপাতালের ছ'তলা থেকে ঝুলিয়ে দেন ওই ব্যক্তি। তারপর জানলা দিয়ে গলে চাদর ধরে নীচের দিকে নামতে গিয়ে ছিঁড়ে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোমবার সন্ধেবেলা সেই রিপোর্ট হাতে পাওয়া যাবে বলে জানিয়েছে কল্পনা চাওলা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হরিয়ানায় এখনও পর্যন্ত ৮৪ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রবিবারই পিজিআইএমআর হাসপাতালে এক করোনা আক্রান্ত প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। গতকালই জানা গিয়েছিল দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে ভর্তি এক যুবক পাঁচতলা থেকে ঝাঁপ দেন। গুরুতর জখম হলেও তাঁর প্রাণসংশয় নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে একই ঘটনা ঘটেছিল দিল্লির সফদর জং হাসপাতালে। সেখানেও করোনা আতঙ্কে এক ব্যক্তি হাসপাতাল থেকে ঝাঁপ দিয়েছিলেন। পরে অবশ্য তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল। এবার সেই ঘটনা ঘটল হরিয়ানাতেও। গোটা ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশংসা উঠে গেছে। স্বতঃপ্রণোদিত হয়ে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।

```