Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আরও বেশি ভারতীয়কে বিদেশ থেকে ফিরিয়ে আনবে কেন্দ্র, ১৫ মে শুরু দ্বিতীয় পর্যায়

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের তৃতীয় পর্যায় শুরু হতেই বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে কেন্দ্র। প্রথমে ৭ থেকে ১৫ মে এশিয়া ও ইউরোপের একাধিক দেশে আটকে থাকা ভারতীয়দের বিমান ও নৌবাহিনীর জাহাজে করে ফিরিয়ে আনা হচ্ছে। ১৫ মে থে

আরও বেশি ভারতীয়কে বিদেশ থেকে ফিরিয়ে আনবে কেন্দ্র, ১৫ মে শুরু দ্বিতীয় পর্যায়

শেষ আপডেট: 9 May 2020 02:27

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের তৃতীয় পর্যায় শুরু হতেই বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে কেন্দ্র। প্রথমে ৭ থেকে ১৫ মে এশিয়া ও ইউরোপের একাধিক দেশে আটকে থাকা ভারতীয়দের বিমান ও নৌবাহিনীর জাহাজে করে ফিরিয়ে আনা হচ্ছে। ১৫ মে থেকে এই বন্দে ভারত মিশনের দ্বিতীয় পর্যায় শুরু হবে বলে জানা গিয়েছে। এই পর্যায়ে আরও বেশি সংখ্যক ভারতীয়কে ফিরিয়ে আনার কাজ শুরু হবে বলে খবর। শুক্রবার জানা গিয়েছে, দ্বিতীয় পর্যায়ে কাজাকস্তান, উজবেকিস্তান, রাশিয়া, জার্মানি, স্পেন, তাইল্যান্ডের মতো দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ শুরু হবে। এই পর্যায়ে আরও বেশি বিমান ব্যবহার করা হবে। কারণ, এইসব দেশে আটকে পড়া ভারতীয়দের সংখ্যাও যথেষ্ট বেশি। তবে কতজন ফেরার আবেদন করেছেন, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তার আগে ১৫ মে-র মধ্যে ৬৪টি বিমান ও নৌবাহিনীর তিনটি জাহাজে করে বিদেশ থেকে ভারতের ১৪টি বিমানবন্দরে প্রায় দু’লক্ষ ভারতীয়র ফেরার কথা। উপসাগরীয় যুদ্ধের পরে এত বড় সংখ্যায় দেশের মানুষকে বিদেশ থেকে ফিরিয়ে আনার ঘটনা দেখা যায়নি। উপসাগরীয় যুদ্ধের সময় আমেরিকা, ব্রিটেন ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে ভারতীয়দের জেট ও নৌবাহিনীর জাহাজে করে ফিরিয়ে আনা হয়েছিল। বিদেশ থেকে ফিরতে গেলে অবশ্য ভাড়া দিয়েই ফিরতে হচ্ছে। জানা গিয়েছে, ইউরোপের কোনও দেশ থেকে ফেরার জন্য ৫০ হাজার ও আমেরিকা থেকে ফিরতে ১ লক্ষ টাকা ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের।

আরও পড়ুন মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ছাড়াল ১৯ হাজার, সতর্ক করলেন উদ্ধব

কেন্দ্র জানিয়েছে, প্রথম পর্যায়ে ২ লক্ষের কাছাকাছি মানুষ দেশে ফিরবেন। পরবর্তীতে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত আরও সাড়ে ৩ থেকে ৪ লক্ষ মানুষকে ফিরিয়ে আনা হবে। এই বিষয়ে অবশ্য কিছু নিয়ম স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বিদেশ থেকে ফেরার পর প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে। তিনি চাইলে হাসপাতালে কিংবা অন্য কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে পারেন। প্রত্যেককে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করতে হবে। সেইসঙ্গে বিদেশ থেকে ফেরা ব্যক্তিদের উপর নজর রাখার জন্য প্রতিটি রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছে কেন্দ্র। করোনা সংক্রমণ শুরু হওয়ায় দেশজুড়ে লকডাউন হওয়ার আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। ফলে বিভিন্ন দেশে আটকে পড়েছিলেন ভারতীয়রা। বহুদিন ধরে দেশে ফেরার আর্জি জানাচ্ছেন তাঁরা। তাই লকডাউনের নিয়ম কিছুটা শিথিল হতেই এইসব ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র।

```