Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দিল্লিতে মহিলা সাব-ইনস্পেক্টরকে গুলি করে খুন, ভোটের আগেই উত্তেজনা রাজধানীতে

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিধানসভা ভোটের আগের দিন রাতেই আততায়ীর গুলিতে খুন হলেন দিল্লির এক মহিলা সাব-ইনস্পেক্টর। মেট্রো স্টেশন থেকে বাড়ি ফেরার পথে গুলি করে খুন করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা সাব-ইনস্পেক্টরের নাম প্রীতি আহলাওয়াত

দিল্লিতে মহিলা সাব-ইনস্পেক্টরকে গুলি করে খুন, ভোটের আগেই উত্তেজনা রাজধানীতে

শেষ আপডেট: 8 February 2020 03:59

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিধানসভা ভোটের আগের দিন রাতেই আততায়ীর গুলিতে খুন হলেন দিল্লির এক মহিলা সাব-ইনস্পেক্টর। মেট্রো স্টেশন থেকে বাড়ি ফেরার পথে গুলি করে খুন করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা সাব-ইনস্পেক্টরের নাম প্রীতি আহলাওয়াত। ২৬ বছরের প্রীতি পূর্ব দিল্লির প্রতাপগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পুলিশ স্টেশনে পোস্টেড ছিলেন। শুক্রবার কাজ সেরে বাড়ি ফেরার পথে গুলি করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, গতকাল রাতে সাড়ে ৯টা নাগাদ রোহিনী এলাকার একটি মেট্রো স্টেশনে নেমে বাড়ি ফিরছিলেন প্রীতি। মেট্রো স্টেশনের কাছেই তাঁর উপর হামলা হয়। কাছ থেকে মাথায় তিনটি গুলি করা হয় তাঁকে। ঘটনাস্থলেই পড়ে যান প্রীতি। তারপরেই আততায়ী পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশেপাশের কিছু মানুষ সেখানে ছুটে আসেন। তাঁরা পুলিশে খবর দেন। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রীতির। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জানানো হয়েছে, আততায়ীকে চিহ্নিত করেছেন তাঁরা। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ সূত্রে খবর, ব্যক্তিগত সম্পর্কের জেরে খুন করা হয়ে থাকতে পারে প্রীতিকে। হরিয়ানার সোনপতের মেয়ে প্রীতি ২০১৮ ম্যাচের সাব-ইনস্পেক্টর। রোহিনী এলাকাতে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। কারও সঙ্গে প্রীতির কোনও সম্পর্ক বা শত্রুতা ছিল কিনা সে ব্যাপারে খোঁজ করছে পুলিশ। নির্বাচনের আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী। রাস্তায় রাস্তায় ব্যারিকেড গড়ে পাহারা দিচ্ছে পুলিশ। নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী বিক্ষোভের মধ্যেই নির্বাচন হচ্ছে দিল্লিতে। তাই কোথাও যাতে কোনওরকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রয়েছে পুলিশের। তারমধ্যেই এভাবে এক মহিলা সাব-ইনস্পেক্টরকে খুনের ঘটনা ভাবাচ্ছে পুলিশকে।

```