Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সিবিএসই দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ৪ মে থেকে, ফল প্রকাশ ১৫ জুলাই

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে সব বোর্ডের পরীক্ষার সূচিতেই বদল হয়েছে। কিছুদিন আগেই রাজ্য সরকার জানিয়েছে পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। এবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই জানাল, ৪ মে থেকে শুরু হবে ত

সিবিএসই দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ৪ মে থেকে, ফল প্রকাশ ১৫ জুলাই

শেষ আপডেট: 31 December 2020 14:34

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে সব বোর্ডের পরীক্ষার সূচিতেই বদল হয়েছে। কিছুদিন আগেই রাজ্য সরকার জানিয়েছে পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। এবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই জানাল, ৪ মে থেকে শুরু হবে তাদের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। ১৫ জুলাই দুটি পরীক্ষারই ফল প্রকাশিত হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এদিন এই ঘোষণা করেন। মন্ত্রী বলেন, “দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা ৪ মে থেকে শুরু হবে। চলবে ১০ জুন পর্যন্ত। স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ১ মার্চ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে। কবে কোন পরীক্ষা হবে সেটা কিছুদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। ১৫ জুলাই এই দুই পরীক্ষার ফল প্রকাশিত হবে।” সাধারণত জানুয়ারি মাসে প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার পরে ফেব্রুয়ারি মাসে থিওরি পরীক্ষা শুরু হয় সিবিএসইর। মার্চ মাসে শেষ হয় পরীক্ষা। কিন্তু করোনা সংক্রমণের জন্য তিন মাস পিছিয়ে গেছে পরীক্ষা। এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে এক আশঙ্কা দেখা দিয়েছে। পরবর্তী উচ্চশিক্ষা কিংবা বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে কিনা সেটাই ভাবছে তারা। গত সপ্তাহেই রমেশ পোখরিয়াল জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাস পর্যন্ত পরীক্ষার কোনও সম্ভাবনা নেই। কবে বোর্ডের পরীক্ষা হবে সেই বিষয়ে কোনও খবর না থাকায় ছাত্র-ছাত্রীদের তৈরি রাখতে অনেক স্কুলই অনলাইনে প্রি-বোর্ড পরীক্ষা নিয়ে ফেলেছে। যদিও এই মাসেই সিবিএসই জানিয়ে দিয়েছিল, বোর্ডের পরীক্ষা লিখিত হবে, অনলাইনে হবে না। করোনা সংক্রমণের কারণে গত মার্চ মাস থেকে বন্ধ সব স্কুল-কলেজ। এখনও পর্যন্ত তা খোলেনি। এর ফলে অনলাইন পঠনপাঠনই ভরসা। যদিও ১৫ অক্টোবরের পর থেকে কিছু রাজ্যে আংশিক ভিত্তিতে স্কুল খুলেছে। বেশিরভাগ রাজ্য অবশ্য এখনও স্কুল খোলার সিদ্ধান্ত নেয়নি। তবে গত মাসখানেক ধরে যেভাবে সংক্রমণ কমছে তাতে আগামী দিনে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। চলতি বছর মার্চ মাসে পরীক্ষা চলাকালীনই বন্ধ করে দিতে হয় সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরবর্তীকালে বাকি সব পরীক্ষা বাতিল করা হয়। যে পরীক্ষাগুলি হয়ে গিয়েছে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাকি পরীক্ষাগুলির নম্বর দিয়ে ফল প্রকাশ করা হয়। আগামী বছর যাতে কোনও সমস্যা না হয় তার জন্য তিন মাস পরীক্ষা পিছিয়েই দিল সিবিএসই।

```