সিরডি সাঁই মন্দিরের বাইরে বৃদ্ধ প্রতিবন্ধীকে মার পুলিশের, ভাইরাল ভিডিও
দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রের সিরডি সাঁইবাবার মন্দিরের সামনে এক বৃদ্ধ প্রতিবন্ধীকে বেধড়ক মারধর করেন এক পুলিশকর্মী। এই মারধরের ভিডিও ক্যামেরাবন্দি হয়। মুহূর্তে তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি মঙ্গলবার ঘটেছে। জানা গিয়েছে, সাঁইবাবার মন্দির
শেষ আপডেট: 1 October 2019 13:45
দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রের সিরডি সাঁইবাবার মন্দিরের সামনে এক বৃদ্ধ প্রতিবন্ধীকে বেধড়ক মারধর করেন এক পুলিশকর্মী। এই মারধরের ভিডিও ক্যামেরাবন্দি হয়। মুহূর্তে তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি মঙ্গলবার ঘটেছে। জানা গিয়েছে, সাঁইবাবার মন্দিরের সামনে বসে ভিক্ষে করছিলেন ওই বৃদ্ধ প্রতিবন্ধী। সেখানে কর্মরত এক পুলিশকর্মী এসে প্রথমে তাঁকে সেখান থেকে উঠে যেতে বলেন। কিন্তু তিনি ওঠেননি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিবন্ধী ব্যক্তি বারবার পুলিশকর্মীকে বলছিলেন তাঁকে সেখান থেকে তুলে না দিতে।
অনেকক্ষণ বলার পরেও ওই ব্যক্তি না ওঠায় পুলিশকর্মী প্রথমে তাঁকে চড় মারেন। তারপর তাঁকে লাথি মারতে থাকেন। হাতে থাকা লাঠি দিয়েও মারা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারপরে বাধ্য হয়েই সেখান থেকে সরে অন্য জায়গায় চলে যান ওই প্রতিবন্ধী।
ওই পুলিশকর্মীর মারধরের সময় কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। অবশ্য কোনও এক পথচারী এই মারধরের ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। এই ঘটনার নিন্দে করেন সবাই। মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করতে থাকেন।
খবর যায় পুলিশের উচ্চপদস্থ কর্তাদের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজের জন্য তাঁকে বরখাস্ত করা হয়েছে। যদিও তাঁর পরিচয় জানানো হয়নি পুলিশের তরফে।