Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কংগ্রেসের স্লগ ওভারের ব্যাটসম্যান সিধু, তাঁর বিগ বস কে?

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি হার্টল্যান্ডের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি ছিলেন কংগ্রেসের হিট বক্তা। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ের প্রচারে ঝড় তুলে দিয়েছিলেন। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির ময়দানে আসা সেই নভজ্যোৎ সিং সিধু এ বার জা

কংগ্রেসের স্লগ ওভারের ব্যাটসম্যান সিধু, তাঁর বিগ বস কে?

শেষ আপডেট: 5 January 2019 10:15

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি হার্টল্যান্ডের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি ছিলেন কংগ্রেসের হিট বক্তা। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ের প্রচারে ঝড় তুলে দিয়েছিলেন। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির ময়দানে আসা সেই নভজ্যোৎ সিং সিধু এ বার জানিয়ে দিলেন, কংগ্রেস রাজনীতিতে রাহুল গান্ধীই একমাত্র তাঁর বিগ বস নন। আরও এক জন রয়েছেন। তিনি প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া।  ভাই-বোনের সঙ্গে নিজের ছবি টুইট করে পাঞ্জাবের মন্ত্রী জানিয়েছেন, তাঁর বিগ বসেদের সঙ্গে দেখা করে দুনিয়া জয়ের আনন্দ অনুভব করছেন। তাঁর কথায়, জীবনে কারও কাছ থেকে উৎসাহ পাওয়া বড় ব্যাপার। সেটা অনেকটা প্রিমিয়াম গ্যাসোলিনের মতো। ঠিক মতো উৎসাহ পেলে জীবন হই হই করে দৌড়বে।  এক সময়ে অমৃতসর থেকে বিজেপি-র সাংসদ ছিলেন নবজ্যোৎ সিং সিধু। কিন্তু পরে বিজেপি-র শরিক অকালি দলের নেতাদের সঙ্গে সিধুর সংঘাত শুরু হয়। সুখবীর বাদলদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি-ই ছেড়ে দেন সিধু। বলেন, উরিব্বাস হাফ ছেড়ে বাঁচলাম। ওঁদের সঙ্গে টেকা যাবে না। সিধু এখন কংগ্রেসের নেতা। পাঞ্জাবের মতো একটা রাজ্যের মন্ত্রী। দলের সর্বভারতীয় সভাপতি যে তাঁর বস হবেন সে তো স্বাভাবিক। কিন্তু প্রিয়ঙ্কা কেন? শুধু সাধারণ মানুষ কেন, বাইরে থেকে অনেক কংগ্রেস সমর্থকও জানেন, নয়াদিল্লিতে ১২ নম্বর তুঘলক লেনের বাড়িটা রাহুল গান্ধীর সরকারি বাসভবন। কিন্তু অন্দরমহলে কৌশল ঘরে বোন প্রিয়ঙ্কার ভূমিকার কথা কজনই বা জানেন! অথচ সর্বভারতীয় রাজনীতিতে এবং কংগ্রেসের অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়ে রাহুলের সিদ্ধান্তের নেপথ্যে এখন বড় ভূমিকা পালন করছেন রাজীব কন্যা। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ঠিক করার সময়, দফায় দফায় সংশ্লিষ্ট রাজ্যের নেতাদের সঙ্গে যে বৈঠকে বসেছিলেন রাহুল গান্ধী, সেখানে ছিলেন প্রিয়ঙ্কাও। অনেক দিনই রাহুল গান্ধী তাঁকে বলেছেন রাজনীতিতে আসতে। কিন্তু প্রিয়ঙ্কা থেকে গিয়েছেন আড়ালেই। পর্যবেক্ষকদের মতে, প্রিয়ঙ্কা গান্ধী পরিবারের মেয়ে। রাজনীতি ওঁর রক্তে। তিনি ভালোমতোই জানেন, এক্ষুণি রাজনীতিতে এলে তাঁকে নিয়ে এমন আলোচনা শুরু হবে, তাতে আসল অ্যাজেন্ডাই চাপা পড়ে যাবে। কিন্তু সিধু জানিয়ে দিলেন, রাহুল-প্রিয়ঙ্কা দুজনেই তাঁর বিগ বস। আরও একবার বুঝিয়ে দিলেন, শুধু রাহুল নন, কংগ্রেসকে বদলে দেওয়ার পিছনে কাজ করছেন প্রিয়ঙ্কাও। বলার অপেক্ষা রাখে না আগামী লোকসভা ভোটে সিধু হবেন কংগ্রেসের অন্যতম স্টার বক্তা। উনিশের ট্রেলরে তিনি যা পারফর্ম করেছেন, তাতে কংগ্রেসের সিলেকশন কমিটি যে তাঁকে বক্তা তালিকার প্রথম একাদশে রাখবেন এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।

```