Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্কুলে সিএএ বিরোধী নাটক, সিক্সের দুই ছাত্রকে ঘণ্টার পর ঘণ্টা জেরা পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: ‘অপরাধ’ বলতে স্কুলের নাটকে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা। অভিযোগ, ওই নাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অপমান করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রধান শিক্ষিকা এবং এক ছাত্রের মাকে গ্রেফতার করেছিল কর্ণাটকের বিদার

স্কুলে সিএএ বিরোধী নাটক, সিক্সের দুই ছাত্রকে ঘণ্টার পর ঘণ্টা জেরা পুলিশের

শেষ আপডেট: 4 February 2020 11:44

দ্য ওয়াল ব্যুরো: ‘অপরাধ’ বলতে স্কুলের নাটকে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা। অভিযোগ, ওই নাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অপমান করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রধান শিক্ষিকা এবং এক ছাত্রের মাকে গ্রেফতার করেছিল কর্ণাটকের বিদার পুলিশ। কিন্তু তাতেও থামল না তদন্ত। এর মূলে কে তা বের করতে ক্লাস সিক্সের দুই পড়ুয়াকে টানা পাঁচঘণ্টা জেরা করল পুলিশ। গত ২১ জানুয়ারি বিদারের শাহিন স্কুলে একটি নাটক অনুষ্ঠিত হয়। মূলত পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা এই নাটকে অংশ নেয়। সেখানেই নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতা করতে গিয়ে দেশবিরোধী মন্তব্য ও মোদীকে অপমান করার অভিযোগ ওঠে। নাটকটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর নীলেশ নামের এক সমাজকর্মী বিদার থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগ ছিল, এই নাটকে মোদীকে অপমান করা হয়েছে। এর প্রভাব এলাকার শান্তি-শৃঙ্খলার উপর পড়তে পারে। এই অভিযোগ পেয়েই তিনদিন বিদার থানার পুলিশ সেই স্কুলে গিয়ে নাটকের ভিডিও দেখে। স্কুলের সব শিক্ষিকা, কর্মী ও ছাত্র-ছাত্রীদের অভিভাবককে জেরা করেন পুলিশ আধিকারিকরা। তালা লাগিয়ে দেওয়া হয় স্কুলের কন্ট্রোল রুমে। তারপর গত শুক্রবার স্কুলের প্রধান শিক্ষিকা ফরিদা বেগম ও ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মা নাজিবুন্নিসাকে গ্রেফতার করা হয়। পরে তাঁরা জামিনও পান। কিন্তু এখানেই থামল না পুলিশ। আরও গভীরে গিয়ে তদন্ত শুরু করল বিদার থানা। শাহিন গ্রুপের সিইও তৌসিফ মাদিকেরি জানিয়েছেন, কেন পুলিশ আধিকারিকরা শিশুদের চাপ দিচ্ছেন জানি না। এতে ওরা মানসিক ভাবে ভেঙে পড়েছে। সমস্ত দায় স্কুল কর্তৃপক্ষের। আমরা অনুরোধ করেছি, যাতে ছাত্রছাত্রীদের না জড়ানো হয়। পুলিশ সূত্রে খবর, স্কুলের অন্য অভিভাবিকারা জানিয়েছেন, নাটকের প্রাথমিক চিত্রনাট্যে কোনও সিএএ বিরোধী বা মোদী বিরোধী কিছু ছিল না। সামাজিক নাটককে রাজনৈতিক করেছেন একজন অভিভাবক। নাজিবুন্নিসা নিজেই জোর করে এই লাইনগুলি ঢোকান বলে মনে করছে পুলিশ। এই কাজকে সমর্থন করেন প্রধান শিক্ষিকা। পুলিশ জানিয়েছে, ছাত্রছাত্রীদের মনে কোনও চাপ তৈরি করতে জেরা করা হয়নি। প্রশাসন খতিয়ে দেখতে চাইছে এর পিছনে আসলে কারা রয়েছে। যদিও শিশুদের ঘণ্টার পর ঘণ্টা জেরা করা নয়ে একাধিক মানবাধিকার সংগঠন কর্ণাটক পুলিশের বিরুদ্ধে আদালতে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

```