Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ছত্তীসগড়ে মাওবাদীদের হাতে খুন ৪ গ্রামবাসী, মারধর অনেককে

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার মাওবাদীদের দাপটে তটস্থ ছত্তীসগড়ের বাস্তার। গত দু’দিনে এই এলাকার বিজাপুর জেলায় মাওবাদীদের হাতে চারজন গ্রামবাসী খুন হয়েছেন বলে খবর। মারধর করা হয়েছে অনেক গ্রামবাসীকে। জানা গিয়েছে, পুলিশের চর, এই সন্দেহে ওই চারজনকে খু

ছত্তীসগড়ে মাওবাদীদের হাতে খুন ৪ গ্রামবাসী, মারধর অনেককে

শেষ আপডেট: 6 September 2020 03:35

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার মাওবাদীদের দাপটে তটস্থ ছত্তীসগড়ের বাস্তার। গত দু’দিনে এই এলাকার বিজাপুর জেলায় মাওবাদীদের হাতে চারজন গ্রামবাসী খুন হয়েছেন বলে খবর। মারধর করা হয়েছে অনেক গ্রামবাসীকে। জানা গিয়েছে, পুলিশের চর, এই সন্দেহে ওই চারজনকে খুন করেছে মাওবাদীরা। বাস্তার রেঞ্জের পুলিশের আইজি পি সুন্দররাজ সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত দু’দিনে গাঙ্গালুর থানা এলাকার ডুমরি-পালনার গ্রামে চারজনকে খুন করেছে মাওবাদীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েকজন গ্রামবাসীকে ডেকে পাঠিয়েছিল মাওবাদীরা। তাঁরা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করার সরকারি সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। ডেকে পাঠিয়ে তাঁদের পুলিশের চর হিসেবে অভিযুক্ত করে মাওবাদীরা। তারপর নৃশংসভাবে তাঁদের খুন করা হয়। যে চারজনকে খুন করা হয়েছে তাঁরা হলেন। পুসনার গ্রামের বাসিন্দা পুনেম সান্নু, গোরে সান্নু ওরফে ধ্রুব ও আয়তু ওরফে ফাল্লি এবং মেটাপাল গ্রামের বাসিন্দা ভুস্কু ওরফে তুলসি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গ্রামবাসীদের অনেককে মারধরও করেছে মাওবাদীরা। তবে গত দু’দিনে চারজনকে খুন করা হলেও তাঁদের একসঙ্গে মারা হয়েছে না আলাদা আলাদা মারা হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনার খবর পেয়ে শনিবার সকালেই নিরাপত্তারক্ষীদের একটি দল এলাকায় পৌঁছয়। সেখানে তল্লাশি শুরু হয়েছে। কোনও মাওবাদী কাছাকাছি এলাকায় লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রামবাসীদের কাছে মাওবাদীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। গত কয়েক মাসে বাস্তার রেঞ্জে মাওবাদী কার্যকলাপ অনেকটাই বেড়েছে। তাদের নিশানায় রয়েছে নিরীহ গ্রামবাসীরা। এর ফলে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে নিরাপত্তা বাড়ানোর কথা ভাবছে ছত্তীসগড় সরকার। গ্রামবাসীদের যাতে তারা নিশানা না করতে পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। শুক্রবার রাতে দান্তেওয়াড়া জেলার বিজাপুরের একটি গ্রামে পুলিশের চর অভিযোগে দুই গ্রামবাসীকে খুন করে নকশালরা। সেইসঙ্গে ওই দু’জনের সঙ্গে থাকা অনেককে মারধর করা হয়। সেখানে একটি বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তাঁরা। রাস্তায় এই হামলা হয়েছে বলে জানা গিয়েছে। গত মাসে এই দান্তেওয়াড়ার চিকপাল গ্রামে মহিলা-সহ ১০ গ্রামবাসীকে পিটিয়ে মেরে ফেলে নকশালরা। জুলাই মাসেও পারচেলি গ্রামে ২৫ গ্রামবাসীকে মারধর করে নকশালরা। বাস্তার রেঞ্জের পুলিশের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, নিরাপত্তার কড়াকড়ি থাকায় সুকমা, দান্তেওয়াড়া ও বিজাপুরের ভিতরের দিকে ঢুকতে পারছে না নকশালরা। এই কাজে গ্রামবাসীরা পুলিশের সাহায্য করছেন। তাই রাগের মাথায় নিরীহ গ্রামবাসীদের নিশানা বানাচ্ছে তারা। করোনা সংক্রমণের সময় সরকারি সাহায্য পেয়ে গ্রামবাসীরা আরও বেশি প্রশাসনের দিকে ঝুঁকেছে। এটা মেনে নিতে পারছে না নকশালরা। তাই বারবার এই ধরনের হামলা চালাচ্ছে তারা।

```