Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বেসরকারি হাসপাতালগুলিতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক টিকার দাম বেঁধে দিল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি হাসপাতালগুলিতে জিএসটি সমেত কোভিড ভ্যাকসিনের দাম কত পড়বে তা জানিয়ে দিল কেন্দ্র। সোমবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন বেসরকারি হাসপাতালগুলি ইচ্ছামতো টিকার ডোজের দাম নিতে পারবে না। ১৫০ টাক

বেসরকারি হাসপাতালগুলিতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক টিকার দাম বেঁধে দিল কেন্দ্র

শেষ আপডেট: 8 June 2021 18:44

দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি হাসপাতালগুলিতে জিএসটি সমেত কোভিড ভ্যাকসিনের দাম কত পড়বে তা জানিয়ে দিল কেন্দ্র। সোমবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন বেসরকারি হাসপাতালগুলি ইচ্ছামতো টিকার ডোজের দাম নিতে পারবে না। ১৫০ টাকার বেশি সার্ভিস চার্জও নেওয়া যাবে না। ভ্যাকসিনের দুটি ডোজের সর্বোচ্চ দাম কত হতে পারে তা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে কোভিশিল্ড টিকার দুটি ডোজের দাম হবে ৭৮০ টাকা। আগে কোভিশিল্ড টিকার দুটি ডোজের দাম ছিল হাজার টাকার বেশি। অন্যদিকে, কোভ্যাক্সিন টিকার দুটি ডোজের দাম হবে ১৪১০ টাকা এবং রুশ টিকা স্পুটনিক ভি-এর দাম পড়বে ১১৪৫ টাকা। ১৫০ টাকা জিএসটি নিয়েই এই দাম ঘোষণা করা হয়েছে। সরকারি তরফে বলা হয়েছে, বেসরকারি হাসপাতালগুলি কোনওভাবেই এর বেশি দাম নিতে পারবে না। কোনও হাসপাতাল এই বেঁধে দেওয়া দামের বেশি নিলে তার বিরুদ্ধে মহামারী আইনে ব্যবস্থা করা হবে। ভ্যাকসিনের জোগান বাড়ানোর জন্য ইতিমধ্যেই ৪৪ কোটি ডোজের অর্ডার দিয়েছে কেন্দ্র। সেরাম ইনস্টিটিউটকে ২৫ কোটি ও ভারত বায়োটেককে ১৯ কোটি টিকার ডোজ দিতে বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, দুই ভ্যাকসিন নির্মাতা সংস্থাই তাঁদের বিপুল উৎপাদন শুরু করে দিয়েছে। অগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে এই ভ্যাকসিনের ডোজ চলে আসবে দেশের বাজারে।

```